পেট্রোবাংলা অধীনস্থ কেজিডিসিএল-এর নিয়োগ কার্যক্রম স্থগিত

১৮ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৩৪ PM , আপডেট: ২৫ আগস্ট ২০২৫, ০৫:১১ PM
পেট্রোবাংলা

পেট্রোবাংলা © ফাইল ফটো

পেট্রোবাংলার কোম্পানি কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) নিয়োগ কার্যক্রম স্থগিত করা হয়েছে। শনিবার (১৮ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সরাসরি জনবল (কর্মচারী) নিয়োগের লক্ষ্যে ২০২২ সালের ২৯ ডিসেম্বর প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির কার্যক্রম অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।

প্রতিষ্ঠানটির ১৭ ক্যাটাগরির পদে ১২ থেকে ১৪তম গ্রেডে ৯০ জন কর্মী নিয়োগ দেওয়ার কথা ছিল। আবেদনের শেষ সময় ছিল আজ ১৮ ফেব্রুয়ারি।

যেসব পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল সেগুলো হলো স্টোর কিপার, ভান্ডার সহকারী, পরিবহন সহকারী, রাজস্ব সহকারী, ক্যাশিয়ার, সার্ভেয়ার, নির্মাণ পরিদর্শক, রেডিওগ্রাফার, ফোরম্যান, জিআইএস অপারেটর, চিকিৎসা সহকারী, বোরিং/বেন্ডিং/কমপ্রেসার অপারেটর কাম মেশিনিস্ট, জেনারেটর অপারেটর, ড্রাফটসম্যান, টেকনিশিয়ান, ওয়েল্ডিং সুপারভাইজার ও প্ল্যান্ট অপারেটর।

১২ শিক্ষার্থীর ১৩ শিক্ষক, এসএসসিতে পাস করেছে মাত্র একজন
  • ১১ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ, ডিসি-ইউএ…
  • ১১ আগস্ট ২০২৬
এসএসএফ সদস্যদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় অব্যাহতি পাওয়া নেতাকে ফ…
  • ১১ আগস্ট ২০২৬
মানবিক-ব্যবসায়ে কেউ পাস করেনি, ক্ষোভে শিক্ষকদের তালাবদ্ধ কর…
  • ১১ আগস্ট ২০২৬
স্কুলটি থেকে পাস করেছেন মাত্র ১ জন শিক্ষার্থী
  • ১১ আগস্ট ২০২৬
ম্যানেজিং কমিটি নিয়ে মন্ত্রণালয়ের রেজুলেশন বাতিলের দাবিতে শ…
  • ১০ আগস্ট ২০২৬