আন্তর্জাতিক সংস্থায় চাকরির সুযোগ, বার্ষিক বেতন ৪০ লাখ

১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১২:২০ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:২৫ PM
পোর্টফোলিও লিড-এনভায়রনমেন্ট

পোর্টফোলিও লিড-এনভায়রনমেন্ট © প্রতীকী ছবি

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেনেভাভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা দ্য গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভ নিউট্রিশন (গেইন)। প্রতিষ্ঠানটি তাদের বাংলাদেশ অফিসে পোর্টফোলিও লিড–এনভায়রনমেন্ট পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: দ্য গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভ নিউট্রিশন (গেইন)

পদের নাম: পোর্টফোলিও লিড-এনভায়রনমেন্ট

পদসংখ্যা: ১টি

আবেদনের যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এনভায়রমেন্টাল সায়েন্স, বিজনেস ম্যানেজমেন্ট, এগ্রিকালচারাল সায়েন্স বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। আন্তর্জাতিক/ইকোনমিক ডেভেলপমেন্ট প্রজেক্টে ব্যবস্থাপনা বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রসেস অ্যান্ড টুলস, রিস্ক ম্যানেজমেন্ট, বেনিফিটস ম্যানেজমেন্ট, ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ও কোয়ালিটি অ্যাসুরেন্সে অভিজ্ঞ হতে হবে। অ্যানালিটিক্যাল ও নেতৃত্বের দক্ষতা থাকতে হবে। সমস্যা সমাধানে পারদর্শী হতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। ভ্রমণের মানসিকতা থাকতে হবে।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক (দুই বছর)

কর্মস্থল: ঢাকা, বাংলাদেশ

বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: বছরে ৩৪,৩৪,৭৭২ থেকে ৩৯,২৫,৯০৮ টাকা (অভিজ্ঞতার ওপর ভিত্তি করে)। এছাড়া বছরে ৩৭ দিন ছুটি (বার্ষিক ছুটি, সরকারি ছুটি ও অফিস ছুটি), পারিবারিক কাজে জরুরি ছুটি ১০ দিন, পেনশন স্কিম এবং স্বাস্থ্য, ভ্রমণ ও জীবনবিমা, ছুটি ভাতা, ৫ মাস মাতৃত্বকালীন ও ১০ দিন পিতৃত্বকালীন ছুটি, বছরে একটি উৎসব বোনাস, যোগাযোগ ভাতা মাসে ২ হাজার ৫০০ টাকা, কর্মীর পরিবারের সদস্যদের জন্য স্বাস্থ্যসুবিধা, প্রশিক্ষণ ও বার্ষিক বেতন বৃদ্ধির সুবিধা দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা এই ওয়েবসাইটের এ লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত জেনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: ৬ মার্চ ২০২৩।

১২ শিক্ষার্থীর ১৩ শিক্ষক, এসএসসিতে পাস করেছে মাত্র একজন
  • ১১ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ, ডিসি-ইউএ…
  • ১১ আগস্ট ২০২৬
এসএসএফ সদস্যদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় অব্যাহতি পাওয়া নেতাকে ফ…
  • ১১ আগস্ট ২০২৬
মানবিক-ব্যবসায়ে কেউ পাস করেনি, ক্ষোভে শিক্ষকদের তালাবদ্ধ কর…
  • ১১ আগস্ট ২০২৬
স্কুলটি থেকে পাস করেছেন মাত্র ১ জন শিক্ষার্থী
  • ১১ আগস্ট ২০২৬
ম্যানেজিং কমিটি নিয়ে মন্ত্রণালয়ের রেজুলেশন বাতিলের দাবিতে শ…
  • ১০ আগস্ট ২০২৬