প্রভাষক নিয়োগ দেবে ঢাবি, বেতন স্কেল-২০১৫

১৫ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৫১ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্গ্যানাইজেশন স্ট্র্যাটেজি এন্ড লিডারশীপ বিভাগ। বিভাগটিতে একটি স্থায়ী প্রভাষকের শূন্য পদে লোকবল নিয়োগ দেয়া হবে। আগ্রহীদের সরাসরি আবেদন করতে হবে।

প্রতিষ্ঠানের নাম: ঢাকা বিশ্ববিদ্যালয়

পদের নাম: প্রভাষক (অর্গ্যানাইজেশন স্ট্র্যাটেজি এন্ড লিডারশীপ বিভাগ)

আবেদনের যোগ্যতা: প্রার্থীকে অবশ্যই বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং/ ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং/ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং / কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং/ ইনফরমেশন টেকনোলজিসহ এমবিএ / ব্যবসায় শিক্ষা বিষয়ে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। এছাড়া স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় সিজিপিএ ৪.০০ এর মধ্যে ন্যূনতম ৩.৫০ সহ এস.এস.সি. এবং এইচ.এস.সি. পরীক্ষায় জিপিএ ৫.০০ এর মধ্যে ন্যূনতম ৪.২৫ থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা সমান থাকলে উচ্চতর ডিগ্রিধারীগণকে অগ্রাধিকার প্রদান করা যেতে পারে। যে সকল প্রার্থী স্নাতক অথবা স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম স্থান / সর্বোচ্চ সিজিপিএ অর্জন করেছে, তাদের ক্ষেত্রে এস.এস.সি. বা এইচ.এস.সি পরীক্ষার যে কোন একটির অনুমোদিত শর্ত শিথিলযোগ্য।

বেতনের স্কেল: ২২,০০০-৫৩,০৬০/- টাকা (জাতীয় বেতন স্কেল-২০১৫)

আবেদন প্রক্রিয়া: রেজিস্ট্রারের অনুকূলে ৭৫০/- (সাতশত পঞ্চাশ) টাকা মূল্যের পে-অর্ডার/ব্যাংক ড্রাফটসহ ৮(আট) কপি দরখাস্ত রেজিস্টারের নিকট পৌঁছাতে হবে। প্রত্যেক কপি দরখাস্তের সাথে সার্টিফিকেট, প্রশংসাপত্র মার্কশীট/ গ্রেডশীট এবং অভিজ্ঞতার প্রমাণপত্রের সত্যায়িত প্রতিলিপি সংযুক্ত করতে হবে। চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে দরখাস্ত প্রেরণ করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ৬ মার্চ ২০২৩

এবারের এসএসসি হবে পরীক্ষার্থীবান্ধব: শিক্ষামন্ত্রী
  • ২০ এপ্রিল ২০২৬
এএসআই নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন শুরু ২৮ এপ্রিল
  • ২০ এপ্রিল ২০২৬
প্রধান শিক্ষকের অবহেলায় অনিশ্চিত ১৫০ শিক্ষার্থীর এসএসসি পরী…
  • ২০ এপ্রিল ২০২৬
এসএসসিতে নেই মানবিক নম্বর, প্রশ্নফাঁস-অনিয়ম রোধে হোয়াটসঅ্য…
  • ২০ এপ্রিল ২০২৬
যশোরে টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন, ২ হাজার ২৮০ কেন্দ্রে চলছে…
  • ২০ এপ্রিল ২০২৬
রাকসুর ভোট চাইতে গিয়ে মন দেওয়া-নেওয়া, ইমন-মুসলিমা এখন জীবনস…
  • ২০ এপ্রিল ২০২৬