১০ম গ্রেডে ২৪২২ পদে নার্স নিয়োগ দেবে সরকার

১০ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৫৩ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৩০ PM
নার্স

নার্স © সংগৃহীত

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এর মাধ্যমে দশম গ্রেডে সিনিয়র স্টাফ নার্স ও ডিপ্লোমা নার্স পদে  নিয়োগ দেওয়া হবে। 

পদের নাম ও সংখ্যা: সিনিয়র স্টাফ নার্স ২ হাজার ৪২২ জন ও ৫৫ জন ডিপ্লোমা নার্স

আবেদনের যোগ্যতা:

সিনিয়র স্টাফ নার্স: আবেদনের জন্য কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে নার্সিংয়ে স্নাতক ডিগ্রি বা ডিপ্লোমা-ইন-নার্সিং বা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি সার্টিফিকেট এবং বাংলাদেশ নার্সিং কাউন্সিলের নিবন্ধন থাকতে হবে।

বয়সসীমা: আবেদনের জন্য বয়স সর্বোচ্চ ৩০ বছর। বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর।

 বেতন: ১৬ হাজার থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা (১০ম গ্রেড)।

ডিপ্লোমা নার্স: আবেদনের জন্য কোনো ইনস্টিটিউট থেকে নার্সিং ডিপ্লোমা সনদ থাকতে হবে।

বয়স সর্বোচ্চ ৩০ বছর। বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর।

বেতন: ১৬ হাজার থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা (১০ম গ্রেড)।

আবেদন প্রক্রিয়া: আগ্রহীরা টেলিটকের ওয়েবসাইট অথবা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে কমিশন কর্তৃক নির্ধারিত আবেদনপত্র অ্যাপ্লিকেন্টস কপি (বিপিএসসি ফরম-৫-এ) পূরণ করে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম ও ফি জমাদান সম্পন্ন করতে হবে।

আবেদন ফি: ৫০০/- টাকা

আবেদনের শেষ সময়: ৭ মার্চ, ২০২৩

বিস্তারিত জানতে ভিজিট করুন: http://www.bpsc.gov.bd/sites/default/files/files/bpsc.portal.gov.bd/psc_exam/798c8c07_2526_4d71_873e_333e28c15904/(04-19%20)%20Advertisement-(Combined)%20January%202023.pdf

১২ শিক্ষার্থীর ১৩ শিক্ষক, এসএসসিতে পাস করেছে মাত্র একজন
  • ১১ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ, ডিসি-ইউএ…
  • ১১ আগস্ট ২০২৬
এসএসএফ সদস্যদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় অব্যাহতি পাওয়া নেতাকে ফ…
  • ১১ আগস্ট ২০২৬
মানবিক-ব্যবসায়ে কেউ পাস করেনি, ক্ষোভে শিক্ষকদের তালাবদ্ধ কর…
  • ১১ আগস্ট ২০২৬
স্কুলটি থেকে পাস করেছেন মাত্র ১ জন শিক্ষার্থী
  • ১১ আগস্ট ২০২৬
ম্যানেজিং কমিটি নিয়ে মন্ত্রণালয়ের রেজুলেশন বাতিলের দাবিতে শ…
  • ১০ আগস্ট ২০২৬