প্রভাষক নিয়োগ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়

০২ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৩৮ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৪১ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটির ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগে ১টি স্থায়ী প্রভাষক ও ১ টি সহকারী অধ্যাপক পদের বিপরীতে অস্থায়ী প্রভাষক পদে লোকবল নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা ২৬ ফেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ঢাকা বিশ্ববিদ্যালয়

পদের নাম: প্রভাষক

পদসংখ্যা: ২টি

আদেনের যোগ্যতা:  স্থায়ী প্রভাষক পদের জন্য প্রার্থীদের অবশ্যই ফলিত রসায়ন ও কেমিকৌশল বিষয়ে বি.এস.সি (অনার্স) এবং মাস্টার্স ডিগ্রি এবং অস্থায়ী প্রভাষক পদের জন্য প্রার্থীদের অবশ্যই কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে বি.এস.সি এবং মাস্টার্স ডিগ্রি পরীক্ষায় ন্যূনতম প্রথম শ্রেণি অথবা সিজিপিএ পদ্ধতিতে স্কেল ৪.০০ এর মধ্যে ৩.৫০ সহ এস.এস.সি এবং এইচ.এস.সি. পরীক্ষায় ন্যূনতম প্রথম বিভাগ অথবা জিপিএ পদ্ধতিতে ফেল ৫.০০ এর মধ্যে ৪.২৫ থাকতে হবে।

আরও পড়ুন: নতুন যোগদানকৃত শিক্ষকদের তথ্য আপলোড ৫ ফেব্রুয়ারির মধ্যে।

অন্যান্য যোগ্যতা সমান থাকলে উচ্চতর ডিগ্রিধারীগণকে অগ্রাধিকার প্রদান করা যেতে পারে। যে সকল প্রার্থী অনার্স বা মাস্টার্স পরীক্ষার প্রথম স্থান /সর্বোচ্চ সিজিপিএ অর্জন করছে, তাদের ক্ষেত্রে এস.এস.সি বা এইচ.এস.সি. পরীক্ষার যে কোন একটির অনুমোদিত শর্ত শিথিলযোগ্য।

বেতন স্কেল : ২২,০০০-৫৩,০৬০/- টাকা (জাতীয় বেতন স্কেল-২০১৫)

আবেদন প্রক্রিয়া: আবেদন ফি পে-অর্ডার/ব্যাংক ড্রাফটসহ ০৮ (আট) কপি দরখাস্ত বিশ্ববিদ্যলয়ের রেজিস্ট্রার বরাবর জমা দিতে হবে। প্রত্যেক কপি দরখাস্তের সাথে সার্টিফিকেট, প্রশংসাপত্র, প্রেডশীট/মার্কশীট এবং অভিজ্ঞতার প্রমাণপত্রের সত্যায়িত প্রতিলিপি সংযুক্ত করতে হবে। (চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে দরখাস্ত প্রেরণ করতে হবে।)

আবেদন ফি: ৭৫০/- (সাতশত পঞ্চাশ) টাকা

আবেদনের শেষ তারিখ: ২৬ ফেব্রুয়ারি ২০২৩ 

এবারের এসএসসি হবে পরীক্ষার্থীবান্ধব: শিক্ষামন্ত্রী
  • ২০ এপ্রিল ২০২৬
এএসআই নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন শুরু ২৮ এপ্রিল
  • ২০ এপ্রিল ২০২৬
প্রধান শিক্ষকের অবহেলায় অনিশ্চিত ১৫০ শিক্ষার্থীর এসএসসি পরী…
  • ২০ এপ্রিল ২০২৬
এসএসসিতে নেই মানবিক নম্বর, প্রশ্নফাঁস-অনিয়ম রোধে হোয়াটসঅ্য…
  • ২০ এপ্রিল ২০২৬
যশোরে টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন, ২ হাজার ২৮০ কেন্দ্রে চলছে…
  • ২০ এপ্রিল ২০২৬
রাকসুর ভোট চাইতে গিয়ে মন দেওয়া-নেওয়া, ইমন-মুসলিমা এখন জীবনস…
  • ২০ এপ্রিল ২০২৬