এইচএসসি পাসে পাসপোর্ট অধিদপ্তরে ১০৩ জনের চাকরির সুযোগ

২৭ ডিসেম্বর ২০২২, ০৯:৩৪ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১১ PM
এইচএসসি পাসে পাসপোর্ট অধিদপ্তরে ১০৩ জনের চাকরির সুযোগ

এইচএসসি পাসে পাসপোর্ট অধিদপ্তরে ১০৩ জনের চাকরির সুযোগ © সংগৃহীত

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর। প্রতিষ্ঠানটি একাধিক পদে অস্থায়ীভাবে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২৩ জানুয়ারি পর্যন্ত।

১. পদের নাম: সাঁর্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর। 

পদের সংখ্যা: ৩। 

আবেদন যোগ্যতা: স্নাতক পাস। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। সাটলিপি ও মুদ্রাক্ষরে বাংলা-ইংরেজিতে লিখতে জানতে হবে। 

বেতন স্কেল: ১১০০০-২৬৫৯০ টাকা।

২. পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। 

পদের সংখ্যা: ৪টি। 

আবেদন যোগ্যতা: স্নাতক পাস। কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে। সাঁটলিপি ও কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলা-ইংরেজিতে লিখতে জানতে হবে। 

বেতন স্কেল: ১০২০০-২৪৬৮০ টাকা।

৩. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। 

পদের সংখ্যা: ২৩টি। 

আবেদন যোগ্যতা: কমপক্ষে এইচএসসি পাস করতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিংয়ের কাজ জানতে হবে। 

বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা।

আরও পড়ুন: এসএসসি পাসে কৃষি মন্ত্রণালয়ের অধীনে চাকরি, বেতন সর্বোচ্চ ২২ হাজার

৪. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট। 

পদের সংখ্যা: ২৪। 

আবেদন যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস। তবে কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। 

বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা।

৫. পদের নাম: ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর। 

পদের সংখ্যা: ৪৫টি। 

আবেদন যোগ্যতা: কমপক্ষে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। তবে বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 

বেতন: ৯৩০০-২২৪৯০ টাকা।

৬. পদের নাম: রেকর্ড কিপার।

পদের সংখ্যা: ৪টি। 

আবেদন যোগ্যতা: কমপক্ষে স্নাতক পাস। তবে কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। 

বেতন স্কেল:  ৯৩০০-২২৪৯০ টাকা।

আবেদনের নিয়ম: আগ্রহীরা dip.teletalk.com.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে ২২৩ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

বিস্তারিত বিজ্ঞপ্তিতে..

ভুল প্রশ্নে এসএসসি পরীক্ষায় তোলপাড়, তদন্ত শুরু করল কর্তৃপক্ষ
  • ২৩ এপ্রিল ২০২৬
বিশ্বকাপ শুরুর আগেই স্বপ্নভঙ্গ একঝাঁক তারকার
  • ২৩ এপ্রিল ২০২৬
একটি নারী আসন হারানোর ঝুঁকিতে জামায়াত-এনসিপি জোট, আইন কী বল…
  • ২৩ এপ্রিল ২০২৬
ঢাবির বিশেষ মাইগ্রেশনের সুযোগ শেষ আজ
  • ২৩ এপ্রিল ২০২৬
প্রবাসীদের পাসপোর্ট নবায়নে জটিলতা, সরকারকে যে আহবান জানালেন…
  • ২৩ এপ্রিল ২০২৬
ওয়াসার পাইপলাইন মেরামতের সময় প্রাণ গেল দুই শ্রমিকের
  • ২৩ এপ্রিল ২০২৬