এনআইডিতে মায়ের চেয়ে ১৩ বছরের বড়, চাকরি হারালেন যুবক

২৬ ডিসেম্বর ২০২২, ০৬:১৭ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১১ PM
মায়ের সঙ্গে পাকু দাস

মায়ের সঙ্গে পাকু দাস © সংগৃহীত

চট্টগ্রাম সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী পাকু দাস। এনআইডি অনুযায়ী পাকুর মা রাধা রাণী দাসের জন্ম ১৯৬৮ সালের ৩ আগস্ট। আর পাকুর জন্ম ১৯৫৫ সালের ২০ আগস্ট। অর্থাৎ, মায়ের জন্মের ১৩ বছর ৩ মাস আগেই জন্ম নিয়েছেন ছেলে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের অস্থায়ী কর্মী ছিলেন পাকু। গত ৩০ অক্টোবর তাকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন। কী কারণে হঠাৎ চাকরি চলে গেল প্রথমে তার কারণ জানতেন না পাকু। পরে খোঁজখবর নিয়ে জানেন, এনআইডি অনুযায়ী তার বয়স ৫৯ বছরের বেশি হওয়ায় তাঁর চাকরি চলে গেছে।

চাকরি হারিয়ে পরিবার নিয়ে বিপাকে পড়েছেন পাকু দাস। মা, স্ত্রী ও এক সন্তানের সংসারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তিনি। সিটি করপোরেশনের চাকরির সুবাদে থাকেন নগরের মাদারবাড়িতে সেবক কলোনিতে। এখন চাকরি চলে যাওয়ায় কলোনিতে থাকা নিয়েও সংশয় সৃষ্টি হয়েছে। এই অবস্থায় চাকরি ফেরত পেতে সিটি করপোরেশনের কর্মকর্তা ও শ্রমিক নেতাদের দুয়ারে দুয়ারে ধরনা দিচ্ছেন পাকু দাস ও তাঁর মা। প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত মা-ছেলে বলছেন, চাকরি না থাকলে তাঁদের না খেয়ে থাকতে হবে।

আরও পড়ুন : অ্যাম্বুলেন্সে পড়ে থাকা লাশ দাফন ৩৯ ঘণ্টা পর

পাকুর মা রাধা রাণী দাস বলেন, ছোট বয়সে পাকুর বাবা মারা যান। তিনি নিজে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীর চাকরি নিয়েছিলেন। অনেক কষ্টে ছেলেকে বড় করেছেন। ছেলে বড় হয়ে সিটি করপোরেশনের অস্থায়ী পরিচ্ছন্নতাকর্মীর চাকরি নেন। এখন ছেলের এভাবে চাকরি যাওয়ায় তাঁরা কোনো অন্ধকার দেখছেন। সবার কাছে যাচ্ছেন। কিন্তু কেউ কোনো আশ্বাস দিচ্ছেন না।

পাকু দাসের জাতীয় পরিচয়পত্র ভুলের বিষয়ে চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, বিভিন্ন কারণে জাতীয় পরিচয়পত্র ভুল হতে পারে। তবে তা সংশোধনের সুযোগ রয়েছে। যদি সংশোধনের আবেদন করেন, তাহলে তা বিবেচনা করা হবে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের সচিব খালেদ মাহমুদ সাংবাদিকদের বলেন, অস্থায়ী কর্মীদের মধ্যে যাদের বয়স ৫৯ বছরের বেশি হয়েছে, তাঁদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাকু দাসের বিষয়টি তাঁর জানা নেই। তবে জাতীয় পরিচয়পত্র সংশোধন করে মেয়রের কাছে আবেদন করলে আবার চাকরি ফেরত পেতে পারেন পাকু।

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন খুবি ছাত্রী
  • ৩০ মার্চ ২০২৬
সংসদে নামাজ পড়তে গিয়ে জুতো খোয়ালেন এমপি হানজালা
  • ৩০ মার্চ ২০২৬
ঢাবি এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
  • ৩০ মার্চ ২০২৬
চট্টগ্রামে স্ত্রীর ফাঁস নেয়ার মুহুর্ত ভিডিও করছিলেন স্বামী,…
  • ৩০ মার্চ ২০২৬
ইরানের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ইউরোপীয় ইউনিয়ন
  • ৩০ মার্চ ২০২৬
মিথ্যা চাঁদাবাজির মামলায় ফাঁসানো হলো কেন্দ্রীয় ছাত্রদল নে…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence