৭ ব্যাংকের অফিসার পদের পরীক্ষার প্রবেশপত্র প্রকাশ

২৪ ডিসেম্বর ২০২২, ০১:৩৫ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১৩ PM
বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক © সংগৃহীত

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত সাত ব্যাংকের অফিসার (ক্যাশ) পদে অনলাইনে আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে প্রাথমিকভাবে যোগ্য বিবেচিত প্রার্থীদের প্রবেশপত্র বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়েছে। 

ব্যাংকগুলো হলো সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক ও প্রবাসী কল্যাণ ব্যাংক।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সমন্বিত সাত ব্যাংকের অফিসার (ক্যাশ)–এর ২০২০ সালভিত্তিক ১ হাজার ৭২০টি শূন্য পদে নিয়োগের উদ্দেশ্যে অনুষ্ঠিতব্য নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য যাঁরা আবেদন করেছিলেন, তাঁদের মধ্য থেকে প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীদের প্রবেশপত্র বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীদের আগামী ২২ জানুয়ারির মধ্যে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। নির্ধারিত তারিখের পর প্রবেশপত্র ডাউনলোডের সুযোগ থাকবে না। কোনো তথ্য প্রয়োজন হলে এ মেইলে ([email protected]) যোগাযোগ করা যাবে।

পরীক্ষার তারিখ, সময় ও পরীক্ষা কেন্দ্রের নাম পরবর্তী সময়ে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট এবং জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

এসএসসি ও সমমানের পরীক্ষায় ৪টি মাদ্রাসায় শতভাগ ফেল
  • ১১ আগস্ট ২০২৬
দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম, ভরিতে কত
  • ১১ আগস্ট ২০২৬
সকালেই একসঙ্গে ঝরল ৩ জনের প্রাণ
  • ১১ আগস্ট ২০২৬
টিসি পাওয়া সেই শিক্ষার্থী আবার শ্রেণিকক্ষে ফিরেছে
  • ১১ আগস্ট ২০২৬
জাতীয় কারাতে চ্যাম্পিয়নশিপে সোনা জিতে তাঁবুর ঘরে ফিরলেন কিশ…
  • ১১ আগস্ট ২০২৬
টেলিটকের ৩৬ জুলাই অফারে স্বল্পমূল্যে ইন্টারনেট-টকটাইম ও সিম…
  • ১১ আগস্ট ২০২৬