স্নাতক পাসে বেসরকারি সংস্থায় চাকরি, বেতন ২ লাখ ২৫ হাজার

২৪ ডিসেম্বর ২০২২, ০৮:৩১ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১৩ PM
স্নাতক পাশে বেসরকারি সংস্থায় চাকরি, বেতন ২ লাখ ২৫ হাজার

স্নাতক পাশে বেসরকারি সংস্থায় চাকরি, বেতন ২ লাখ ২৫ হাজার © সংগৃহীত

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি প্রতিষ্ঠান ই-জোন এইচআরএম লিমিডেট। ঢাকায় প্রতিষ্ঠানটি প্রোগ্রাম কো–অর্ডিনেটর পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের ই-মেইলে সিভিসহ আবেদনপত্র পাঠাতে বলা হয়েছে।

পদ: ভায়োলেন্স অ্যাগেইনস্ট চিলড্রেন অ্যান্ড উইমেন প্রোগ্রাম কো-অর্ডিনেটর

পদসংখ্যা:

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক ডিগ্রি থাকতে হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান, সমাজকর্ম, মনোবিজ্ঞান, নৃবিজ্ঞান, আইন বা এ ধরনের বিষয়ে। চাকরির অভিজ্ঞতা থাকতে হবে কোনো উন্নয়ন সংস্থায় অন্তত আট বছরের। অগ্রাধিকার দেওয়া হবে চাইল্ড প্রটেকশন প্রোগ্রাম ও ভায়োলেন্স অ্যাগেইনস্ট চিলড্রেন অ্যান্ড উইমেনে কাজের অভিজ্ঞতা থাকলে। উপস্থাপনা ও যোগাযোগে দক্ষতার পাশাপাশি বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। থাকতে হবে ফিল্ড ভিজিটের মানসিকতা।

ধরন: চুক্তিভিত্তিক

কর্মস্থল: ঢাকা

বেতন: মাসিক ২,২৫,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে)

আবেদন: 
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আবেদনপত্র (ইংরেজিতে লেখা), কাভার লেটার, সিভিসহ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি [email protected]এ ঠিকানায় ই–মেইল করতে হবে। ই–মেইলের সাবজেক্টে পদের নাম উল্লেখ করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য লিংক থেকে জানতে পারবেন।

শেষ সময়: ২৬ ডিসেম্বর ২০২২

হাদি হত্যায় জড়িতদের ও শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে ‘র’ প্…
  • ১১ আগস্ট ২০২৬
ইরানের হুমকির মুখে খাবার ট্রাকে লুকিয়ে বিমানবন্দরে যান ট্রা…
  • ১১ আগস্ট ২০২৬
এসএসসি ও সমমানের পরীক্ষায় ৪টি মাদ্রাসায় শতভাগ ফেল
  • ১১ আগস্ট ২০২৬
দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম, ভরিতে কত
  • ১১ আগস্ট ২০২৬
সকালেই একসঙ্গে ঝরল ৩ জনের প্রাণ
  • ১১ আগস্ট ২০২৬
টিসি পাওয়া সেই শিক্ষার্থী আবার শ্রেণিকক্ষে ফিরেছে
  • ১১ আগস্ট ২০২৬