৬২ হাজার বেতনে মধুমতি ব্যাংকে চাকরি, লাগবে না অভিজ্ঞতা

১৯ ডিসেম্বর ২০২২, ১২:৫৬ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৩৬ PM
৬২ হাজার বেতনে মধুমতি ব্যাংকে চাকরি

৬২ হাজার বেতনে মধুমতি ব্যাংকে চাকরি © সংগৃহীত

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে মধুমতি ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠানটি ম্যানেজমেন্ট ট্রেইনি পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় ১২ জানুয়ারি পর্যন্ত। 

পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি

পদসংখ্যা: অনির্ধারিত

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এমবিএম/এমবিএ/যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনে অন্তত তিনটি প্রথম শ্রেণি/বিভাগ বা সমমানের সিজিপিএ থাকতে হবে। কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়। যোগাযোগে দক্ষ হতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে। অভিজ্ঞতার প্রয়োজন নেই।

বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর।

আরও পড়ুন: মধুমতি ব্যাংকে চাকরির সুযোগ

বেতন ও সুযোগ–সুবিধা: দুই বছর ডেভেলপমেন্ট প্রোগ্রাম চলাকালে মাসিক বেতন ৪৫,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে)। দুই বছর শেষে এক্সিকিউটিভ অফিসার হিসেবে চাকরি স্থায়ী হলে মাসিক বেতন হবে ৬২,০০০ টাকা। এর সঙ্গে ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ–সুবিধা দেওয়া হবে।

শর্ত: নিয়োগ পাওয়ার পর এই ব্যাংকে অন্তত তিন বছর চাকরি করতে হবে মর্মে বন্ডে সই করতে হবে। বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের মধুমতি ব্যাংকের ওয়েবসাইটের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে আবেদন করতে হবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ, আটক ১
  • ০৯ নভেম্বর ২০২৬
বড় জয়ে সেমিফাইনালে বাংলাদেশ
  • ০৯ নভেম্বর ২০২৬
ইউএনওর হস্তক্ষেপে বন্ধ হলো মেধাবী ঝুমুরের বাল্যবিবাহ, পড়াশো…
  • ০৯ নভেম্বর ২০২৬
বাংলাদেশ থেকে সার্বিয়া: বিশ্বজুড়ে যেভাবে ক্ষমতার মসনদ উল্টে…
  • ০৯ নভেম্বর ২০২৬
জাতিসংঘের ‘কপ-৩১’ সম্মেলনে অংশ নিয়েছেন কবি নজরুল কলেজের শিক…
  • ০৯ নভেম্বর ২০২৬
বগুড়ায় বিএনপির কার্যালয় পোড়ানো মামলার আসামি পেলেন স্বেচ্ছাস…
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950