ইডকলে চাকরির সুযোগ, বেতন সর্বোচ্চ ১ লাখ ৮৬ হাজার

১৯ ডিসেম্বর ২০২২, ১১:১০ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৩৬ PM
ইডকলে চাকরির সুযোগ

ইডকলে চাকরির সুযোগ © সংগৃহীত

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান ইনফ্রাস্টাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল)। প্রতিষ্ঠানটি চার ক্যাটাগরির পদে পাঁচজন কর্মী নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় ২ জানুয়ারি।

 ১. পদের নাম: ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড ইউনিট হেড
বিভাগ: ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট ইউনিট
পদসংখ্যা:
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসা/ফিন্যান্স/অর্থনীতি বিষয়ে এমবিএ/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সর্বনিম্ন সিজিপিএ ৩.০০ থাকতে হবে। প্রফেশনাল ডিগ্রি থাকলে বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট ইউনিটে অন্তত ১২ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
বয়সসীমা: ৪৫ বছর
বেতন ও সুযোগ–সুবিধা: মাসিক বেতন ১,৮৬,০৯২ টাকা। এ ছাড়া উৎসব বোনাস, এলএফএ, গ্র্যাচুইটিসহ অন্যান্য সুযোগ–সুবিধা দেওয়া হবে।
 
২. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট
বিভাগ: আরই প্রজেক্ট
পদসংখ্যা:
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স বিষয়ে বিবিএ/এমবিএ ডিগ্রি থাকতে হবে। সর্বনিম্ন সিজিপিএ ৩.০০ থাকতে হবে। কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের করপোরেট/স্ট্রাকচারড ফিন্যান্স বিভাগে অন্তত সাত বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে।
বয়সসীমা: ৩৭ বছর
বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক বেতন ১,৩৯,৫৬৯ টাকা। এ ছাড়া উৎসব বোনাস, এলএফএ, গ্র্যাচুইটিসহ অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।
 
৩. পদের নাম: ম্যানেজার
বিভাগ: আরই প্রজেক্ট
পদসংখ্যা:
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স বিষয়ে বিবিএ/এমবিএ ডিগ্রি থাকতে হবে। সর্বনিম্ন সিজিপিএ ৩.০০ থাকতে হবে। কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের করপোরেট/স্ট্রাকচারড ফিন্যান্স বা বিজনেস ইউনিটে অন্তত পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে।
বয়সসীমা: ৩৫ বছর
বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক বেতন ১,১৬,৩০৮ টাকা। এ ছাড়া উৎসব বোনাস, এলএফএ, গ্র্যাচুইটিসহ অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।

আরও পড়ুন: নোবিপ্রবিতে চাকরির সুযোগ, বেতন সর্বোচ্চ ৫৩ হাজার

৪. পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি
বিভাগ: ইনভেস্টমেন্ট ডিপার্টমেন্ট
পদসংখ্যা:
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স বিষয়ে বিবিএ/এমবিএ ডিগ্রি থাকতে হবে। সর্বনিম্ন সিজিপিএ ৩.৩০ থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা বা প্রফেশনাল ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি ও যোগাযোগে দক্ষ হতে হবে।
বয়সসীমা: ৩০ বছর

বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক বেতন ৬৩,৯৭০ টাকা। এ ছাড়া উৎসব বোনাস, এলএফএ, গ্র্যাচুইটিসহ অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের ইডকলের ওয়েবসাইটের এই লিংকে গিয়ে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে এ ক্লিক করে আবেদন করতে হবে।

এসএসসি ও সমমানের পরীক্ষায় ৪টি মাদ্রাসায় শতভাগ ফেল
  • ১১ আগস্ট ২০২৬
দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম, ভরিতে কত
  • ১১ আগস্ট ২০২৬
সকালেই একসঙ্গে ঝরল ৩ জনের প্রাণ
  • ১১ আগস্ট ২০২৬
টিসি পাওয়া সেই শিক্ষার্থী আবার শ্রেণিকক্ষে ফিরেছে
  • ১১ আগস্ট ২০২৬
জাতীয় কারাতে চ্যাম্পিয়নশিপে সোনা জিতে তাঁবুর ঘরে ফিরলেন কিশ…
  • ১১ আগস্ট ২০২৬
টেলিটকের ৩৬ জুলাই অফারে স্বল্পমূল্যে ইন্টারনেট-টকটাইম ও সিম…
  • ১১ আগস্ট ২০২৬