পরিসংখ্যান ব্যুরোর ৭১৪ পদের নিয়োগ পরীক্ষা স্থগিত

১৪ ডিসেম্বর ২০২২, ০৯:০৭ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৪ PM
পরিসংখ্যান ব্যুরোর ৭১৪ পদের নিয়োগ পরীক্ষা স্থগিত

পরিসংখ্যান ব্যুরোর ৭১৪ পদের নিয়োগ পরীক্ষা স্থগিত © সংগৃহীত

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো রাজস্ব খাতভুক্ত ১২ থেকে ২০তম গ্রেডের ২১ ক্যাটাগরির ৭১৪টি শূন্য পদে বিজ্ঞাপিত নিয়োগ পরীক্ষা (বাছাই/লিখিত) সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) পরিসংখ্যান ব্যুরোর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৮ জানুয়ারি প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির সব পদের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। এসব পদে নিয়োগসংক্রান্ত হালনাগাদ তথ্য পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর এফএ অ্যান্ড এমআইএস শাখার পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আনিসুজ্জামান বলেন, আইনি জটিলতার কারণে এসব পদের পরীক্ষা স্থগিত করা হয়েছে। কিছু পদের বিপরীতে প্রার্থীদের মামলা রয়েছে।

আরও পড়ুন: বাংলায় ৮০, ইংরেজিতে ৭৬, গণিতে ৬৯ শতাংশ শিক্ষার্থীদের শিখন ঘাটতি

৭১৪টি শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের প্রায় ১০ মাস পর  গত ২৩ নভেম্বর এসব পদের পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়। এর মধ্যে ২০তম গ্রেডের অফিস সহায়ক পদের পরীক্ষা ২ ডিসেম্বর নেওয়া হয়েছে।

যেসব পদের পরীক্ষা স্থগিত করা হয়েছে:

সিনিয়র নকশাবিদ, কম্পিউটার অপারেটর, পরিসংখ্যান সহকারী, জুনিয়র পরিসংখ্যান সহকারী, নকশাবিদ, ইনুমারেটর, এডিটিং অ্যান্ড কোডিং অ্যাসিস্ট্যান্ট, হিসাবরক্ষক, ক্যাশিয়ার, ক্যাশিয়ার কাম ইউডিএ, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, জুনিয়র নকশাবিদ, ডেটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর, ডুয়েল ডেটা অপারেটর, কম্পিউটার মুদ্রাক্ষরিক, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গাড়িচালক, মেশিনম্যান, চেইনম্যান, অফিস সহায়ক ও লোডার।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর রাজস্ব বাজেটের ১২ থেকে ২০তম গ্রেডভুক্ত ২১ ক্যাটাগরির মোট ৭১৪টি পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে গত ১৮ জানুয়ারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগের ঘোষণা
  • ২৬ এপ্রিল ২০২৬
ঢাবি ছাত্রীর আত্মহত্যা, শিক্ষক-শিক্ষার্থী ‘পুলিশ হেফাজতে’
  • ২৬ এপ্রিল ২০২৬
গ্রীষ্মের দাবদাহে চোখজুড়ানো দৃশ্য, গোপালগঞ্জে ফুটেছে কৃষ্ণচ…
  • ২৬ এপ্রিল ২০২৬
সরাসরি ভাইভার মাধ্যমে চাকরি এসকেএফ ফার্মাসিউটিক্যালসে
  • ২৬ এপ্রিল ২০২৬
এসএসসির ইংরেজি প্রথম পত্রের প্রশ্ন দেখুন এখানে
  • ২৬ এপ্রিল ২০২৬
নিয়ন্ত্রণ হারিয়ে ইটবোঝাই ট্রলি খাদে পড়ে হেলপার নিহত
  • ২৬ এপ্রিল ২০২৬