বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ

১৩ ডিসেম্বর ২০২২, ০১:৫৫ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৫ PM
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ © সংগৃহীত

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের একাধিক বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২ জানুয়ারি পর্যন্ত। 

১. পদের নাম: অধ্যাপক। 

পদের সংখ্যা:

আবেদন যোগ্যতা: বিএসসি ইঞ্জিনিয়ারিং/ টেকনোলজি বা সমমানের ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কোনো বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানে ১০ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে ৫ বছর সহকারী অধ্যাপক ও দুই বছর সহযোগী অধ্যাপক হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ৫টি প্রকাশনা থাকতে হবে। এর মধ্যে স্বীকৃত জার্নালে তিনটি প্রকাশনা থাকতে হবে। অথবা প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএতে বিএসসি ইঞ্জিনিয়ারিং/ টেকনোলজি বা সমমানের ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে এমফিল বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কোনো বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানে ১৫ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। 

বিজ্ঞপ্তি অনুসারে ৮ বছর সহকারী অধ্যাপক ও দুই বছর সহযোগী অধ্যাপক হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পাঁচটি প্রকাশনা থাকতে হবে। এর মধ্যে স্বীকৃত জার্নালে তিনটি প্রকাশনা থাকতে হবে। অথবা প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএতে বিএসসি ইঞ্জিনিয়ারিং/ টেকনোলজি বা সমমানের ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে এমএসসি বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কোনো বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানে ২০ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। তারমধ্যে ১০ বছর সহকারী অধ্যাপক ও দুই বছর সহযোগী অধ্যাপক হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ৫টি প্রকাশনা থাকতে হবে। এর মধ্যে স্বীকৃত জার্নালে তিনটি প্রকাশনা থাকতে হবে। বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪৪০ টাকা

২. পদের নাম: রেজিস্ট্রার। 

পদের সংখ্যা:

আবেদন যোগ্যতা: কমপক্ষে স্নাতকোত্তর/ বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। প্রশাসনিক/ একাডেমিক কাজে প্রথম শ্রেণির পদে সরকারি/ আধা সরকারি/ স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে কমপক্ষে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে। এর মধ্যে ডেপুটি রেজিস্ট্রার পদে ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে। কম্পিউটার ডেটাবেজের কাজে অভিজ্ঞ ও সক্ষম এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের কাজে অভিজ্ঞতাসম্পন্ন হলে অগ্রাধিকার প্রদান করা যেতে পারে। 

বেতন স্কেল: ৫৬৫০০-৭৪,৪০০ টাকা

৩. পদের নাম: পরীক্ষা নিয়ন্ত্রক। 

পদের সংখ্যা: ১। 

আবেদন যোগ্যতা: কমপক্ষে স্নাতকোত্তর/ বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। কমপক্ষে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে। এর মধ্যে উপ-পরীক্ষা নিয়ন্ত্রক পদে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে। কম্পিউটার ডেটাবেজের কাজে অভিজ্ঞ ও সক্ষম এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের কাজে অভিজ্ঞতাসম্পন্ন হলে অগ্রাধিকার দেওয়া যেতে পারে। 

আরও পড়ুন: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নেবে প্রভাষক, বেতন ৫৩ হাজার

বেতন স্কেল: ৫৬৫০০-৭৪,৪০০ টাকা

৪. পদের নাম: পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন)। 

পদের সংখ্যা: ১। 

আবেদন যোগ্যতা: কমপক্ষে স্নাতকোত্তর/ বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। পরিকল্পনা ও উন্নয়নসংক্রান্ত কাজে সরকারি/ আধা সরকারি/ স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে প্রথম শ্রেণির পদে কমপক্ষে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে। এর মধ্যে উপপরিচালক (ডেভেলপমেন্ট/ প্ল্যানিং/ প্রকিউরমেন্ট) পদে ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে। কম্পিউটার ডেটাবেজের কাজে অভিজ্ঞ ও সক্ষম এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের কাজে অভিজ্ঞতাসম্পন্ন হলে অগ্রাধিকার দেওয়া যেতে পারে। 

বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা

আবেদন যেভাবে: আগ্রহীদের বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস বা ওয়েবসাইট থেকে জীবনবৃত্তান্তের একটি ফরমেট সংগ্রহ করতে হবে। এরপর পাসপোর্ট সাইজের দুই কপি সত্যায়িত ছবি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত কপি এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপিসহ সাত সেট আবেদনপত্র ডাকযোগে পাঠাতে হবে রেজিস্ট্রার, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, তেজগাঁও, ঢাকা-১২০৮ এই ঠিকানায়।

আবেদন ফি: সোনালী ব্যাংক লিমিটেডের যেকোনো শাখা থেকে অনলাইনের মাধ্যমে ‘বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, হিসাব নম্বর-০১২৪২০০০০২১৮৩, সোনালী ব্যাংক লিমিটেড, তেজগাঁও শি/এ শাখা, ঢাকার অনুকূলে ৭৫০ টাকা পাঠাতে হবে। টাকা পাঠানোর মেমোর মূল কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

বুটেক্সে চাকরির সুযোগ, বেতন স্কেল ৫৬,৫০০-৭৪,৪৪০

ঢাবি ছাত্রীর আত্মহত্যা, শিক্ষক-শিক্ষার্থী ‘পুলিশ হেফাজতে’
  • ২৬ এপ্রিল ২০২৬
গ্রীষ্মের দাবদাহে চোখজুড়ানো দৃশ্য, গোপালগঞ্জে ফুটেছে কৃষ্ণচ…
  • ২৬ এপ্রিল ২০২৬
সরাসরি ভাইভার মাধ্যমে চাকরি এসকেএফ ফার্মাসিউটিক্যালসে
  • ২৬ এপ্রিল ২০২৬
এসএসসির ইংরেজি প্রথম পত্রের প্রশ্ন দেখুন এখানে
  • ২৬ এপ্রিল ২০২৬
নিয়ন্ত্রণ হারিয়ে ইটবোঝাই ট্রলি খাদে পড়ে হেলপার নিহত
  • ২৬ এপ্রিল ২০২৬
রুয়েটে ক্যাশলেস ক্যাম্পাস বাস্তবায়নে ধীরগতি, ভোগান্তিতে শিক…
  • ২৬ এপ্রিল ২০২৬