জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নেবে প্রভাষক, বেতন ৫৩ হাজার

১৩ ডিসেম্বর ২০২২, ১১:৫৫ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৫ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নেবে প্রভাষক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নেবে প্রভাষক © সংগৃহীত

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটি দুই বিভাগে প্রভাষক নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ২২ ডিসেম্বর। 

১। বিভাগ: জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ
পদের নাম: প্রভাষক
পদ সংখ্যা: ১টি
বেতন স্কেল: ২২,০০০-৫৩০৬০ টাকা

২। বিভাগ: চারুকলা বিভাগ
পদের নাম: প্রভাষক
পদ সংখ্যা: ২টি
বেতন স্কেল: ২২,০০০-৫৩০৬০ টাকা

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি ও এইচএসসি উভয় ক্ষেত্রে সনাতন পদ্ধতিতে প্রথম বিভাগ ও গ্রেডিং পদ্ধতিতে বিজ্ঞান ও বাণিজ্য শাখায় জিপিএ- ৪.২৫ (৫.০০ স্কেলে) এবং মানবিক শাখায় জিপিএ-৪.০০ (৫.০০ স্কেলে) থাকতে হবে। 

অভিজ্ঞতা: আবেদনকারীদের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ/চারুকলা (চিত্রকলা/গ্রাফিক্স ডিজাইন) বিষয়ে স্নাতক (সম্মান)/সমমান ও স্নাতকোত্তর/সমমান উভয় পরীক্ষায় সনাতন পদ্ধতিতে প্রথম শ্রেণি ও গ্রেডিং পদ্ধতিতে সিজিপিএ-৩.৫০ (৪.০০ স্কেলে) থাকতে হবে।

আরও পড়ুন: এইচএসসি পাসে বিআরটিসিতে ১৩৮ জনের চাকরির সুযোগ

আবেদন যেভাবে: সাত সেট আবেদনের প্রতি সেটের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সনদ, নম্বরপত্র, গবেষণামূলক প্রকাশনার কপি ও অভিজ্ঞতার প্রমাণপত্রের সত্যায়িত অনুলিপি দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি এবং রেজিস্ট্রারের অনুকূলে অগ্রণী ব্যাংকের যেকোনো শাখা থেকে ৬০০ টাকার ব্যাংক ড্রাফট অথবা অগ্রণী ব্যাংক লিমিটেড জাবি শাখার সি.ডি-৬৮ অ্যাকাউন্টে ৬০০ টাকা জমা দেওয়ার রশিদ সংযুক্ত করতে হবে। জমা করা টাকা ফেরতযোগ্য নয়।

এ ছাড়াও প্রার্থীদের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিংকে

প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিড…
  • ১১ আগস্ট ২০২৬
এনটিআরসিএ’র মাধ্যমে স্বচ্ছ নিয়োগসহ ৩ দাবিতে নবম শিক্ষক নিয়ো…
  • ১১ আগস্ট ২০২৬
১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন
  • ১১ আগস্ট ২০২৬
অফিসার নিয়োগ দেবে ইজি ফ্যাশন, আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত
  • ১১ আগস্ট ২০২৬
পাস করেও ফল দেখা হলো না সিরাজুলের, আনন্দের দিনে পরিবারে শোক
  • ১১ আগস্ট ২০২৬
ফরিদপুরে হাইড্রোলিক হর্নের বিরুদ্ধে অভিযান, জরিমানা
  • ১১ আগস্ট ২০২৬