এসএসসি পাসে সেনাবাহিনীতে চাকরির সুযোগ, আবেদন শুরু আজ

১০ ডিসেম্বর ২০২২, ০৯:৩৭ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৭ PM
এসএসসি পাসে সেনাবাহিনীতে চাকরির সুযোগ

এসএসসি পাসে সেনাবাহিনীতে চাকরির সুযোগ © সম্পাদিত

সম্প্রতি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। ‘সৈনিক পদে’ জনবল নেবে বাহিনীটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত।

পদের নাম: সৈনিক। 

পদের সংখ্যা: নির্ধারিত না। 

আবেদনের যোগ্যতা: সাধারণ ট্রেডে ( জিডি ) আবেদনের জন্য প্রার্থীকে এসএসসি বা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ-৩ পেয়ে উত্তীর্ণ হতে হবে। কারিগরি ট্রেডে আবেদনের জন্য এসএসসি ভোকেশনাল থেকে সংশ্লিষ্ট কারিগরি বিষয়ে ন্যূনতম জিপিএ-৩.০০ পেয়ে উত্তীর্ণ হতে হবে। এসএসসি/সমমান পাস হলে কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেড কোর্সে ৬ মাস মেয়াদি প্রশিক্ষণ থাকতে হবে। বিজ্ঞান বিভাগ বা ডিপ্লোমা কোর্স সম্পন্নকারীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বয়সসীমা: প্রার্থীর বয়স ২০২৪ সালের ৩ মার্চ তারিখে ১৭ বছরের কম এবং ২১ বছরের বেশি হওয়া যাবে না।

শারীরিক যোগ্যতা: সাধারণ ও কারিগরি উভয় পদের জন্য পুরুষ প্রার্থীর শারীরিক উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি, ওজন কমপক্ষে ৪৯ দশমিক ৯০ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি এবং স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি হতে হবে। তবে বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে কমপক্ষে পাঁচ ফুট চার ইঞ্চি।

নারী প্রার্থীদের ক্ষেত্রে শারীরিক উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৩ ইঞ্চি, ওজন কমপক্ষে ৪৭ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩০ ইঞ্চি হতে হবে। তবে বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে কমপক্ষে পাঁচ ফুট এক ইঞ্চি। নারী ও পুরুষ প্রার্থীদের অবশ্যই স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ, অবিবাহিত ও সাঁতার জানা থাকতে হবে।

আরও পড়ুন: আকর্ষণীয় বেতনে একশনএইডে কাজের সুযোগ

যেভাবে আবেদন: অনলাইনে গিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফরম পূরণের সময় প্রার্থীর রঙিন ছবি আপলোড করতে হবে। অনলাইন আবেদন ফরম পূরণের পর প্রার্থীকে প্রবেশপত্র প্রিন্ট করতে হবে। আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে প্রবেশপত্র প্রিন্ট করতে ব্যর্থ হলে পরবর্তী সময়ে প্রিন্ট করা যাবে না।

বিস্তারিত বিজ্ঞপ্তি..

আটক হওয়া রেজওয়ান ছাত্রলীগের নেতা, প্রমাণ দিলেন ছাত্রদলের আহ…
  • ০৯ নভেম্বর ২০২৬
শেষ হতে চলেছে জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’
  • ০৯ নভেম্বর ২০২৬
আর্জেন্টিনাকে ছেড়ে হাইতির হয়ে খেলবেন কিকি রামোস
  • ০৯ নভেম্বর ২০২৬
বৃষ্টিতে তাপমাত্রা কমলেও আসছে না শীত, অপেক্ষা ডিসেম্বর পর্য…
  • ০৯ নভেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো মাদ্রাসা নয়— একটি আধুনিক, বহুত্বব…
  • ০৯ নভেম্বর ২০২৬
স্বৈরাচার পতনের আন্দোলনে আত্মাহুতির প্রতীক নূর হোসেন
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950