ডাচ্-বাংলা ব্যাংক নেবে ম্যানেজমেন্ট ট্রেইনি, বেতন ৫৫ হাজার

০৫ ডিসেম্বর ২০২২, ০২:৫১ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫২ PM
ডাচ্-বাংলা ব্যাংক নেবে ম্যানেজমেন্ট ট্রেইনি

ডাচ্-বাংলা ব্যাংক নেবে ম্যানেজমেন্ট ট্রেইনি © সংগৃহীত

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি ডাচ্-বাংলা ব্যাংক। প্রতিষ্ঠানটি ম্যানেজমেন্ট ট্রেইনি পদে লোক নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়  ৩১ ডিসেম্বর পর্যন্ত। 

পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার। 

পদের সংখ্যা: নির্ধারিত না। 

আবেদন যোগ্যতা: যেকোনো বিষয়ে মাস্টার্স পাস করতে হবে। তবে একাডেমিক পর্যায়ে ন্যূনতম ৩টি প্রথম শ্রেণি থাকতে হবে। কোনো তৃতীয় বিভাগ থাকা যাবে না। বিজ্ঞপ্তি থেকে একাডেমিক ফলাফলের গ্রেড ও জিপিএর ইকুয়েশন ভালোভাবে দেখে নিতে হবে। বাংলাদেশের যেকোনো স্থানে কাজের আগ্রহ থাকতে হবে। বাংলাদেশের নাগরিক হতে হবে। এছাড়া মেধাবী ও এনার্জেটিক হতে হবে। 

বয়সসীমা: প্রার্থীর বয়সসীমা ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে কোটায় আবেদন করলে ৩২ বছরের মধ্যে হতে হবে।

আরও পড়ুন: ৮৩ হাজার বেতনে বাংলাদেশি কর্মী নেবে রাশিয়া, বিমানভাড়া দেবে কোম্পানি

বেতন ও সুযোগ সুবিধা: মাসিক বেতন ৫৫০০০ টাকা। এক বছর প্রবেশনাল পিরিয়ড হিসেবে কাজ করতে হবে। এরপরে সিনিয়র অফিসার হিসেবে নিয়োগ প্রদান করা হবে। তখন ব্যাংকের নিয়ম অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদন যেভাবে: আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।

জাল প্রবেশপত্র নিয়ে ইবি কেন্দ্রে ভর্তিচ্ছু; মুচলেকায় মুক্তি
  • ০৩ এপ্রিল ২০২৬
হামের উপসর্গে আক্রান্ত হয়ে গোপালগঞ্জে ভর্তি ৪৩, মৃত্যু ১
  • ০৩ এপ্রিল ২০২৬
দেশের ২৫ শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে নকলে শীর্ষে কুমিল্লা ভিক্…
  • ০৩ এপ্রিল ২০২৬
আলজেরিয়ার সাবেক রাষ্ট্রপতির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ছ…
  • ০৩ এপ্রিল ২০২৬
গরমে বরফ দিয়ে শরবত নাকি বরফ ছাড়া শরবত—কোনটা উপকারী
  • ০৩ এপ্রিল ২০২৬
আজ কত টাকায় বিক্রি হচ্ছে সোনার ভরি?
  • ০৩ এপ্রিল ২০২৬