পরিসংখ্যান ব্যুরোর নিয়োগ পরীক্ষা স্থগিত

০১ ডিসেম্বর ২০২২, ০১:১৮ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫৫ PM
পরিসংখ্যান ব্যুরোর চেইনম্যান পদের পরীক্ষা স্থগিত

পরিসংখ্যান ব্যুরোর চেইনম্যান পদের পরীক্ষা স্থগিত © সংগৃহীত

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর রাজস্ব খাতভুক্ত ২০তম গ্রেডের চেইনম্যান পদের বাছাই পরীক্ষা (এমসিকিউ) স্থগিত করা হয়েছে। আগামীকাল শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ পদের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

পরিসংখ্যান ব্যুরোর পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আনিসুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে। চেইনম্যান পদের বাছাই পরীক্ষার নতুন তারিখ পরবর্তী সময়ে পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট ও প্রার্থীদের মুঠোফোনে জানিয়ে দেওয়া হবে।

গত ২৩ নভেম্বর পরিসংখ্যান ব্যুরোর ২১ ক্যাটাগরির ৭১৪টি পদে বাছাই বা লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়। এর মধ্যে একটি চেইনম্যান পদের পরীক্ষা। এ পরীক্ষা স্থগিত হলেও বাকি ২০ ক্যাটাগরির পরীক্ষা প্রকাশিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর রাজস্ব খাতভুক্ত ১২তম থেকে ২০তম গ্রেডভুক্ত ২১ ক্যাটাগরির মোট ৭১৪টি পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে গত ১৮ জানুয়ারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। 

আরও পড়ুন: ৫ ব্যাংকের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের প্রায় ১০ মাস পর এসব পদের পরীক্ষার তারিখ ঘোষিত হয়। আগামীকাল থেকে এসব পদের পরীক্ষা শুরু হবে। পরীক্ষা চলবে ২০২৩ সালের ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত। সকালে ও বিকেলে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

যেসব পদের পরীক্ষা নেওয়া হবে সেগুলো হলো—সিনিয়র নকশাবিদ, কম্পিউটার অপারেটর, পরিসংখ্যান সহকারী, জুনিয়র পরিসংখ্যান সহকারী, নকশাবিদ, ইনুমারেটর, এডিটিং অ্যান্ড কোডিং অ্যাসিস্ট্যান্ট, হিসাবরক্ষক, ক্যাশিয়ার, ক্যাশিয়ার কাম ইউডিএ, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, জুনিয়র নকশাবিদ, ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর, ডুয়েল ডাটা অপারেটর, কম্পিউটার মুদ্রাক্ষরিক, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গাড়িচালক, মেশিনম্যান, অফিস সহায়ক ও লোডার।

বাকৃবিতে রেললাইনে আগুন দেওয়ার সময় ছাত্রলীগের দুই নেতা আটক
  • ১০ নভেম্বর ২০২৬
ঢাবির হলের মাঠ থেকে লাল টেপে মোড়ানো বক্স উদ্ধার, খুলতেই মিল…
  • ১০ নভেম্বর ২০২৬
এনসিপির নারী সংগঠনের দায়িত্বে পাইলট ফারিয়াল হামিদ
  • ০৯ নভেম্বর ২০২৬
তিতুমীর কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, সন্দেহভাজন দুজনকে পুলি…
  • ০৯ নভেম্বর ২০২৬
ফেনীর তিন শিক্ষাপ্রতিষ্ঠানে তালা নিষিদ্ধ ছাত্রলীগের, অভিযোগ…
  • ০৯ নভেম্বর ২০২৬
এবার বিশ্ববিদ্যালয়ের ডাবল ডেকার বাসে পেট্রল বোমা নিক্ষেপ
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950