সপ্তাহে দুইদিন ছুটিসহ ওয়াটারএইডে চাকরির সুযোগ, বেতন ৮৭ হাজার

২৯ নভেম্বর ২০২২, ০৯:৩৫ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫৬ PM
সিনিয়র কমিউনিকেশনস অফিসার

সিনিয়র কমিউনিকেশনস অফিসার © প্রতিকী ছবি

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আন্তর্জাতিক সংস্থা ওয়াটারএইড বাংলাদেশ। প্রতিষ্ঠানটি বাংলাদেশের কান্ট্রি অফিসে সিনিয়র কমিউনিকেশনস অফিসার পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ওয়াটারএইড বাংলাদেশ

পদের নাম: সিনিয়র কমিউনিকেশনস অফিসার

পদসংখ্যা: ১টি

আবেদনের যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমিউনিকেশনস, পাবলিক রিলেশনস, মার্কেটিং বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর বা সমমান ডিগ্রি থাকতে হবে।

অভিজ্ঞতা: পদ সংশ্লিষ্ট বিষয়ে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বিদেশি ডিগ্রি বা শিক্ষাজীবনের ভালো ফল থাকলে অভিজ্ঞতা শিথিলযোগ্য। কপি রাইটিংয়ে দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

চাকরির ধরণ: চুক্তিভিত্তিক (চূড়ান্ত নির্বাচিতদের দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হবে। তবে এই চুক্তি নবায়নযোগ্য)।

কর্মস্থল: ঢাকা

বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক বেতন ৮৭,০০০ টাকা। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, জীবনবিমা, সন্তান ও স্বামী/স্ত্রীসহ কর্মীর স্বাস্থ্যবিমা, মুঠোফোন বিল ও সপ্তাহে দুই দিন ছুটির সুযোগ আছে।

আবেদন প্রক্রিয়া : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে ক্লিক করুন এখানে

আবেদনের শেষ তারিখ: ১০ ডিসেম্বর ২০২২।

সংস্কারের চার মাসেই আগের চেহারায় দালালবাজার-মীরগঞ্জ সড়ক
  • ৩০ জুন ২০২৬
শুদ্ধ কোরআন না জানায় ৯ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া যাচ্ছে না: …
  • ৩০ জুন ২০২৬
বাজেট এক টাকায় নামলে বিদেশে লাল-সবুজের পতাকাও নামাতে হবে 
  • ৩০ জুন ২০২৬
জনবল নিয়োগ দেবে ল্যাবএইড হাসপাতাল, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ৩০ জুন ২০২৬
মিরসরাইয়ে ১৯ ভারতীয় গরু ও দুই পিকআপ জব্দ, গ্রেপ্তার ৪
  • ৩০ জুন ২০২৬
৭টার মধ্যে ১২ জেলায় বজ্রবৃষ্টির সতর্কবার্তা
  • ৩০ জুন ২০২৬