এসএসসি পাসে শিক্ষা মন্ত্রণালয়ে চাকরি

২৭ নভেম্বর ২০২২, ০১:৫৪ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:২১ PM
কর্মী

কর্মী © প্রতিকী ছবি

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। প্রতিষ্ঠানটি তাদের একাধিক পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: শিক্ষা মন্ত্রণালয়

১। পদের নাম: ক্যাটালগার

পদসংখ্যা: ১টি

আবেদনের যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রন্থাগার বিজ্ঞান বিষয়ে ডিপ্লোমাসহ দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি

বেতন: ১১,৩০০-২৭,৩০০ টাকা (গ্রেড-১২)

২। পদের নাম: কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ২টি

আবেদনের যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।

অভিজ্ঞতা: কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি ইংরেজিতে প্রতি মিনিটে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ থাকতে হবে।

বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

৩। পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ৪টি

আবেদনের যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোন বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে।

অভিজ্ঞতা: কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। সাঁটলিপি পরীক্ষার গতি ইংরেজিতে সর্বনিম্ন প্রতি মিনিটে ৭০ শব্দ ও বাংলায় সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ৪৫ শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি ইংরেজিতে প্রতি মিনিটে ৩০ শব্দ ও বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন ২৫ শব্দ থাকতে হবে।

বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

৪। পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ৭টি

আবেদনের যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হতে এইচএসসি বা সমমান পাস।

অভিজ্ঞতা: কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ টাইপের গতি থাকতে হবে।

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৫। পদের নাম: অফিস সহায়ক

পদসংখ্যা: ১৪টি

আবেদন যোগ্যতা: এসএসসি বা সমমান পাস

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

বয়সসীমা : ২০২০ সালের ১ ডিসেম্বর ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে ২০২০ সালের ২৫ মার্চ সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর থাকলে ওই প্রার্থী আবেদন করার যোগ্য হবেন। বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর।

আবেদন শুরু: ১ ডিসেম্বর ২০২২

আবেদন প্রক্রিয়া: আগ্রহীরা অনলাইনে আবেদন করতে ক্লিক করুন এখানে

আবেদনের শেষ সময়:  ৩১ ডিসেম্বর ২০২২, বিকেল পাঁচটা পর্যন্ত।

আখেরি চাহার সোম্বা কী, রাসূল (সা.)-এর কী অসুখ হয়েছিল
  • ১১ আগস্ট ২০২৬
বাংলাদেশ-ভারত সিরিজ নিয়ে আশাবাদী ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ১১ আগস্ট ২০২৬
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ ২০ জনের বিরুদ্ধে মামলার তদন্…
  • ১১ আগস্ট ২০২৬
সাকিব আল হাসান একজন নষ্ট পঁচে যাওয়া মানুষ: প্রধানমন্ত্রীর ত…
  • ১১ আগস্ট ২০২৬
বিদেশে পড়তে যাওয়ার আগে করণীয়
  • ১১ আগস্ট ২০২৬
ঝিনাইদহে সাপের কামড়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু
  • ১১ আগস্ট ২০২৬