ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, বেতন সর্বোচ্চ ৭১ হাজার

২৬ নভেম্বর ২০২২, ১০:৪৪ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:২১ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটি তাদের এস্টেট অফিসে ম্যানেজারের শূন্য পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ঢাকা বিশ্ববিদ্যালয়

পদের নাম: এস্টেট ম্যানেজার

পদসংখ্যা: ১টি

আবেদনের যোগ্যতা: প্রার্থীকে ন্যূনতম দ্বিতীয় বিভাগ/জিপিএ ৫–এর স্কেলে ন্যূনতম ৩.৫ অথবা সিজিপিএ ৪–এর স্কেলে ন্যূনতম ৩.০০ সহ স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। শিক্ষাজীবনের কোনো স্তরেই তৃতীয় বিভাগ (জিপিএ/সিজিপিএ ২.০০–এর কম) গ্রহণযোগ্য নয়।

অভিজ্ঞতা: বিশ্ববিদ্যালয়ের মতো বড় প্রতিষ্ঠানের বাসস্থান, সুপারমার্কেট এবং অন্যান্য স্থাবর সম্পত্তি রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনার কাজে/ প্রশাসনিক কাজে অফিসার পদে (নবম গ্রেড) অন্তত ১৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 

স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ছয় মাসের কম্পিউটার প্রশিক্ষণসহ কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে। তবে অভ্যন্তরীণ প্রার্থীর ক্ষেত্রে অভিজ্ঞতার সময়সীমা শিথিলযোগ্য।

মাসিক বেতন : ৫০,০০০-৭১,২০০ টাকা।

আবেদন প্রক্রিয়া : আগ্রহীদের রেজিস্ট্রারের দপ্তর থেকে ৫০ টাকার বিনিময়ে নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করে ৮ কপি আবেদনপত্র জমা দিতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: পাঠাতে হবে রেজিস্ট্রার, কক্ষ নম্বর–২০৩, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা-১০০০- এই ঠিকানায়।

আবেদন ফি: ১,০০০/- টাকা।

আবেদনের শেষ তারিখ: ১২ ডিসেম্বর ২০২২।

৪৫ বছর বয়সে এসএসসি পাস করলেন কাঠমিস্ত্রি নাসিমুল
  • ১১ আগস্ট ২০২৬
কাল দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে
  • ১১ আগস্ট ২০২৬
চাঁদের ছায়ায় ঢেকে যাবে সূর্য, আগামীকাল আকাশে বিরল পূর্ণগ্রা…
  • ১১ আগস্ট ২০২৬
তরুণদের মাদক-ইন্টারনেট আসক্তি ঠেকাতে বহুমুখী উদ্যোগ নিচ্ছে …
  • ১১ আগস্ট ২০২৬
ভারতে আন্তর্জাতিক সম্মেলনে গবেষণাপত্র উপস্থাপন করবেন বাকৃবি…
  • ১১ আগস্ট ২০২৬
বাকৃবিতে মাস্টার্স ও পিএইচডির কার্যক্রমে নতুন ডিজিটাল সেবা …
  • ১১ আগস্ট ২০২৬