সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স

১৯ নভেম্বর ২০২২, ০৯:৩০ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:৪৭ PM
সিনিয়র এক্সিকিউটিভ

সিনিয়র এক্সিকিউটিভ © প্রতিকী ছবি

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছ ইউএস-বাংলা এয়ারলাইন্স। প্রতিষ্ঠানটি তাদের মানবসম্পদ বিভাগে এক্সিকিউটিভ/ সিনিয়র এক্সিকিউটিভ পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা ২৪ নভেম্বর ২০২২ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ইউএস-বাংলা এয়ারলাইন্স

পদের নাম : এক্সিকিউটিভ/ সিনিয়র এক্সিকিউটিভ

পদের সংখ্যা : ৪টি

আবেদন যোগ্যতা : হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট বিষয়ে বিবিএ ও এমবিএ পাস করতে হবে। তবে পিজিডিএইচআরএম বিষয়ে ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

অভিজ্ঞতা: পদ সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ২-৫ বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। বিশেষ করে এয়ারলাইন্স, ব্যাংক, গ্রুপ অব কোম্পানিজ ও মাল্টিন্যাশনাল কোম্পানিজের কার্যক্রম সম্পর্কে ধারণা থাকতে হবে।

এছাড়া কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। এমএস এক্সেল ও এমএস পাওয়ার পয়েন্টের কাজে দক্ষতা থাকতে হবে। চাপ সামলে কাজের আগ্রহ থাকতে হবে। যোগাযোগ দক্ষতা থাকতে হবে। ডাটা বিশ্লেষণ ও সাংস্কৃতিক বিষয়াবলী সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে।

বয়সসীমা: প্রার্থীর বয়সসীমা ২৪-৩০ বছর হতে হবে।

কর্মস্থল: বনানী, ঢাকা

বেতন ও সুযোগ সুবিধা : মাসিক বেতন ৩০,০০০-৩৫০০০ টাকা। শুরুতে ৩০ হাজার টাকা প্রদান করা হবে। তবে প্রবেশন পিরিয়ড শেষে পারফরমেন্সের উপর ভিত্তিতে করে ৫০০০ হাজার টাকা পর্যন্ত বাড়বে। এছাড়া বার্ষিক সেলারি রিভিউ, মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, দুপুরের খাবার ও উৎসব ভাতা প্রদান করা হবে।

আবেদন প্রক্রিয়া : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে ক্লিক করুন এখানে

আবেদনের শেষ তারিখ : ২৪ নভেম্বর ২০২২

গোপালগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ১১ আগস্ট ২০২৬
চমক রেখে অস্ট্রেলিয়া সফরের দল ঘোষণা বিসিবির
  • ১১ আগস্ট ২০২৬
‘রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে সংসদ …
  • ১১ আগস্ট ২০২৬
চুয়াডাঙ্গা জেলা পরিষদে বিভিন্ন পদে চাকরি, আবেদন ৬ সেপ্টেম্ব…
  • ১১ আগস্ট ২০২৬
টাঙ্গাইলে ৬ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
  • ১১ আগস্ট ২০২৬
সরকারি অফিসে বাধ্যতামূলক সৌরবিদ্যুৎ ব্যবহারের নির্দেশ
  • ১১ আগস্ট ২০২৬