শিগগিরই ৪০তম বিসিএসের শূন্য পদের তালিকা প্রকাশ, চলছে পিএসসির বিশ্লেষণ

১৬ নভেম্বর ২০২২, ১১:৫৩ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:৪৯ PM
সরকারি কর্ম কমিশন

সরকারি কর্ম কমিশন © লোগো

শিগগিরই ৪০তম বিসিএসের শূন্য পদের তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছ পিএসসি। চলমান বিভিন্ন বিসিএসের নন–ক্যাডারে কতটি শূন্য পদ আছে, তা বিশ্লেষণ করার কাজ করছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

পিএসসি সংশ্লিষ্ট সূত্র হতে জানা যায়, এ মাসের (নভেম্বর) শুরুতে জনপ্রশাসন মন্ত্রণালয় কোন বিসিএসের নন–ক্যাডারদের জন্য কত পদ বরাদ্দ, তা নির্দিষ্ট করে পিএসসিতে চিঠি দেয়। সেখানে ৪০তম বিসিএসসহ ৪১, ৪৩ ও ৪৪তম বিসিএসের শূন্য পদের তালিকাও রয়েছে। এসব পদের মধ্যে সব পদে নন–ক্যাডারদের নিয়োগ দেওয়া যাবে কি না, তা বিশ্লেষণ করছে পিএসসি।

পিএসসির নন–ক্যাডার শাখার এক কর্মকর্তা জানান, পিএসসির অন্য কাজ রয়েছে। এর বাইরে বেশি সময় দিয়ে নন–ক্যাডারের পদ যাচাই–বাছাই করার কাজ আমরা করছি। শিগগিরই ৪০তম বিসিএসের শূন্য পদের তালিকা প্রকাশ করার চেষ্টা করছি। 

আরও পড়ুন: স্কুলে ভর্তির আবেদন শুরু, জেনে নিন নিয়ম।

অপরদিকে ছয় দফা দাবিতে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সামনে টানা অবস্থান কর্মসূচির চতুর্থ দিনে চোখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ করছেন নন–ক্যাডার প্রার্থীরা।

ক্যাডার পদ নির্দিষ্ট করার পাশাপাশি নন–ক্যাডারের পদও নির্দিষ্ট করে দেয়ার সিদ্ধান্ত মেনে নেয় নি পিএসসি। ৪০তম বিসিএস থেকে নতুন পদ্ধতি নিয়োগ চালুর উদ্যোগ নেয়ায় আগে পদ্ধতিতেই নন–ক্যাডার নিয়োগের আন্দোলন শুরু করেন। তাদের দাবি বিধির দোহাই দেখিয়ে নতুন নিয়মে নন–ক্যাডার নিয়োগ তাদের সঙ্গে অন্যায়।

জলবায়ু ঝুঁকি মোকাবিলা ও আগাম সতর্কবার্তা জোরদারে এনসিএএফ উই…
  • ১০ নভেম্বর ২০২৬
পারশার সঙ্গে বিয়ে নিয়ে লাইভ এসে যা বললেন আসাদ নূর
  • ১০ নভেম্বর ২০২৬
পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
  • ১০ নভেম্বর ২০২৬
বাকৃবিতে রেললাইনে আগুন দেওয়ার সময় ছাত্রলীগের দুই নেতা আটক
  • ১০ নভেম্বর ২০২৬
ঢাবির হলের মাঠ থেকে লাল টেপে মোড়ানো বক্স উদ্ধার, খুলতেই মিল…
  • ১০ নভেম্বর ২০২৬
এনসিপির নারী সংগঠনের দায়িত্বে পাইলট ফারিয়াল হামিদ
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950