হাতে আলপনা এঁকে পিএসসির সমানে প্রতিবাদ চাকরিপ্রার্থীদের

১৩ নভেম্বর ২০২২, ০৫:০১ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:১৭ PM
হাতে আলপনা এঁকে পিএসসির সমানে চাকরিপ্রার্থীদের প্রতিবাদ

হাতে আলপনা এঁকে পিএসসির সমানে চাকরিপ্রার্থীদের প্রতিবাদ © টিডিসি ফটো

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) গেট অবরোধ করে এগারোতম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছেন ৪০তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ নন-ক্যাডার তালিকার অপেক্ষমাণ প্রার্থীরা। ৬ দাবি আদায়ে গত ৩০ অক্টোবর থেকে পিএসসির গেটে বিক্ষোভ কর্মসূচিসহ অবস্থানের পর আজ রবিবার সকালে ফের উপস্থিত হন আন্দোলনকারীরা। 

কর্মসূচি শেষে চাকরিপ্রার্থীদের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পিএসসির সামনে টানা এগারোতম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছে ৪০তম বিসিএস নন-ক্যাডার প্রার্থীরা। ‘পূর্বের নিয়মে নন-ক্যাডার নিয়োগ চাই’ দাবি লেখা সম্বলিত ‘টি শার্ট’ পরে প্রার্থীরা এদিন প্রতিবাদ জানায়। ১২টার পর প্রার্থীরা মিছিল নিয়ে এসে পিএসসির সামনে অবস্থান নিয়ে কর্মসূচি চালিয়ে যায়।

আন্দোলনকারীরা জানান, এদিন অফিস শেষে পিএসসির চেয়ারম্যান মহোদয় বের হওয়ার সময় প্রার্থীরা আজও স্লোগানে স্লোগানে তাদের বক্তব্য তুলে ধরে তবুও পিএসসি চেয়ারম্যান কোনো কর্ণপাত না করে পুলিশ প্রটেকশনে বের হয়ে যান।

আরও পড়ুন: নন-ক্যাডার নীতিমালা সরকারের, কিছু করার নেই—বলছে পিএসসি

এর আগে, গত ৩০ অক্টোবর থেকে শুরু করে ১৩ নভেম্বর পর্যন্ত টানা এগারো (১১) দিন পিএসসির সামনে লাগাতার অবস্থান পালন করেন চাকরিপ্রার্থীরা। এরপর গত ০৪ নভেম্বর শুক্রবার শহিদ মিনারে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি করেছেন তারা। তবে আন্দোলনকারীদের ধারাবাহিক কর্মসূচিতেও পিএসসি থেকে কোনো বক্তব্য পাননি প্রার্থীরা।

নতুন কর্মসূচি ঘোষণা করে চাকরিপ্রার্থীর জানান, ৬ দফা দাবি বাস্তবায়নের মাধ্যমে নন-ক্যাডার নিয়োগে পূর্বের নিয়মে ফিরে না যাওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে। আগামীকাল সোমবার সকাল ১১টা থেকে আবারও পিএসসির সামনে এসে অবস্থান নিয়ে আলপনা আঁকা, পথনাটক প্রদর্শনসহ বিভিন্ন বৈচিত্র্যপূর্ণ কর্মসূচি চালিয়ে যাবেন তারা।

শিক্ষার্থীদের সঙ্গে ক্লাস করছেন সংসদ সদস্য
  • ২০ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষার প্রবেশপত্র না পাওয়ায় মহাসড়ক অবরোধ
  • ২০ এপ্রিল ২০২৬
শিক্ষকতার পাশাপাশি কাজিগিরি, এমপিওভুক্ত ২৯ শিক্ষককে শোকজ
  • ২০ এপ্রিল ২০২৬
জাবিরদের প্রতিনিধি হয়ে সংসদে যাচ্ছেন রোকেয়া বেগম
  • ২০ এপ্রিল ২০২৬
নতুন নিষেধাজ্ঞার মুখে পড়তে যাচ্ছে ইরান
  • ২০ এপ্রিল ২০২৬
দাওয়াত না পেয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বন্ধ কর…
  • ২০ এপ্রিল ২০২৬