এসএসসি পাসে জাতীয় ক্রীড়া পরিষদে চাকরির সুযোগ

১৩ নভেম্বর ২০২২, ১০:৩২ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:১৭ PM
কর্মী

কর্মী © প্রতিকী ছবি

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। প্রতিষ্ঠানটি তাদের রাজস্বভুক্ত খাতে অস্থায়ীভিত্তিতে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা ৮ ডিসেম্বর ২০২২ পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: জাতীয় ক্রীড়া পরিষদ

পদের নাম: একাধিক পদ

পদসংখ্যা : ১০ টি

আবেদন যোগ্যতা: স্বীকৃত প্রতিষ্ঠান হতে ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা, স্নাতক, এইচএসসি ও এসএসসি পাস।

অভিজ্ঞতা: পদ সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দুই বছর কাজের অভিজ্ঞতা।

বয়সসীমা: প্রার্থীর বয়সসীমা ১৮-৩০ বছর

বেতন ও সুযোগ সুবিধা : বেতন স্কেল ২২,০০০-৫৩,০৬০ টাকা। এছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুুবিধা প্রদান করা হবে।

আবেদন ফি: ৬০০/-, ৫০০/-, ২০০/- ও ১০০/- টাকা।

আবেদন ফরম সংগ্রহ: আগ্রহীরা এই ওয়েবসাইট থেক আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন।

আবেদন প্রক্রিয়া : আগ্রহীদের পূর্ণ জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদ, অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্র, সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবিসহ আবেদনপত্র অফিস চলাকালে ডাকযোগে পাঠাতে হবে।

আবেদন পাঠানোর ঠিকানা:  সচিব, জাতীয় ক্রীড় পরিষদ। ৬২/৩, পুরানা পল্টন, ঢাকা-১০০০।

আবেদনের শেষ তারিখ: ৮ ডিসেম্বর ২০২২

বাবা-মায়ের স্নেহ ছাড়াই বেড়ে ওঠা ৯ কিশোরের এসএসসি জয়
  • ১১ আগস্ট ২০২৬
১০৫ বছরের ঐতিহ্যে ঘটেনি ছন্দপতন, দাখিলে বৃহত্তর নোয়াখালীতে …
  • ১১ আগস্ট ২০২৬
ডেঙ্গুতে চলে গেলেন মাইলস্টোন স্কুলের শিক্ষিকা ঐশী
  • ১১ আগস্ট ২০২৬
ডিবিএল গ্রুপ নিয়োগ দেবে মেডিকেল অফিসার, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ১১ আগস্ট ২০২৬
১২ শিক্ষার্থীকে পাশ করাতে ব্যর্থ এই মাদ্রাসাটির ২০ শিক্ষক
  • ১১ আগস্ট ২০২৬
চায়ের দোকানদার সন্তানদের বৃত্তিসহ সংবর্ধনা দিচ্ছে মেঘনা গ্র…
  • ১১ আগস্ট ২০২৬