ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরি, পাবেন ইনস্যুরেন্সসহ বার্ষিক বিভিন্ন ভাতা

১২ নভেম্বর ২০২২, ১২:১২ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:১৯ PM
সিনিয়র এক্সিকিউটিভ

সিনিয়র এক্সিকিউটিভ © প্রতিকী ছবি

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। প্রতিষ্ঠানটি তাদের মানবসম্পদ বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা ১২ নভেম্বর ২০২২ অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ইউএস-বাংলা এয়ারলাইন্স

পদের নাম : সিনিয়র এক্সিকিউটিভ/ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার

পদের সংখ্যা : ২টি

আবেদন যোগ্যতা : হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট বিষয়ে বিবিএ পাস করতে হবে। তবে পিজিডিএইচআরএম বিষয়ে ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

অভিজ্ঞতা: কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। এমএস অফিস, নেতৃত্বের গুণাবলী ও ইন্টারপারসোনাল স্কিল থাকতে হবে। পদ সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

এছাড়া এয়ারলাইন্স, ব্যাংক অ্যান্ড ফাইন্যান্সিয়াল, গ্রুপ অব কোম্পানিজ, মাল্টি-ন্যাশনাল কোম্পানিজ, ফার্মাসিউটিক্যালস বিষয়ে জানাশোনা থাকতে হবে। চাপ সামলে কাজের আগ্রহ থাকতে হবে। ডাটা অ্যানালাইসিস বিষয়ে জানাশোনা থাকতে হবে। 

বয়সসীমা: প্রার্থীর বয়সসীমা সর্বোচ্চ ৩৫ বছর। 

কর্মস্থল: চূড়ান্ত নিয়োগের পর ঢাকায় কাজের আগ্রহ থাকতে হবে।

বেতন ও সুযোগ সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে। এছাড়া কোম্পানির নীতিমালা অনুযায়ী মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, ইনস্যুরেন্স, গ্র্যাচুয়েটি, দুপুরের খাবার, বার্ষিক ইনক্রিমেন্ট, বছরে দুইটি বোনাস প্রদান করা হবে।

আবেদন প্রক্রিয়া : আগ্রহীরা এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ : ১২ নভেম্বর ২০২২

টানা ৫ দিন ভারি বর্ষণের শঙ্কা, জেনে নিন কোন কোন বিভাগে
  • ১১ আগস্ট ২০২৬
জকসুর দাবির পর নতুন প্রক্টর পেল জগন্নাথ বিশ্ববিদ্যালয়
  • ১১ আগস্ট ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসে হামলা, আহত ৪
  • ১১ আগস্ট ২০২৬
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে ম্যানেজিং কমিটি বন…
  • ১১ আগস্ট ২০২৬
শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক…
  • ১১ আগস্ট ২০২৬
এসএসসিতে পাঁচ বিষয়ে ফেল, চট্টগ্রামে শিক্ষার্থীর আত্মহত্যা
  • ১১ আগস্ট ২০২৬