২ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের অফিসার পদের প্রিলি

০৬ নভেম্বর ২০২২, ০৩:৩৬ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২৪ PM

© ফাইল ছবি

বাংলাদেশ ব্যাংকের অফিসার (জেনারেল) পদের প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। সময়সূচি অনুযায়ী, আগামী  ২ ডিসেম্বর ঢাকা শহরের বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে এই পরীক্ষা। আজ  রবিবার বাংলাদেশ ব্যাংকের পরিচালক (এইচআরডি-১ মোঃ গোলাম মোস্তফা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকে অফিসার (জেনারেল)' পদে নিয়োগের লক্ষ্যে গত ১৫/০৩/২০২১ তারিখে প্রকাশিত নিয়োগ, বিজ্ঞপ্তি নং- ১৮/২০২১ ও ০৮/০৯/২০২১ তারিখে প্রকাশিত পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি নং-৬১/২০২১ এর সূত্রে আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট হতে প্রবেশপত্র ডাউনলোডকারী প্রার্থীদের প্রিলি (এমসিকিউ) আগামী ২ ডিসেম্বর (শুক্রবার) সকাল ১০টা হতে ১১টা পর্যন্ত ঢাকা শহরের বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

পরীক্ষার নির্ধারিত কেন্দ্র, কেন্দ্র ভিত্তিক আসন নিতে এবং পরীক্ষা সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনাবলী যথাসময়ে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এবং জাতীয় দৈনিক পতিতার মাধ্যমে জানিয়ে দেয়া হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান …
  • ১২ আগস্ট ২০২৬
‘আর কোনো দিন আওয়ামী লীগ করব না, ইসলামিকভাবে নিজেকে গড়তে চা…
  • ১২ আগস্ট ২০২৬
বোমা বিস্ফোরণে দগ্ধ সেই হনুফা বেগম মারা গেছেন
  • ১২ আগস্ট ২০২৬
ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা
  • ১২ আগস্ট ২০২৬
অ্যাসোসিয়েট অফিসার নিয়োগ দেবে আকিজ বশির গ্রুপ, আবেদন ৩১ আগস…
  • ১২ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করে মন্ত্রণালয়ে চিঠি, গ্রেপ্তার…
  • ১২ আগস্ট ২০২৬