এসএসসি পাসে পরিকল্পনা মন্ত্রণালয়ে চাকরি

০৬ নভেম্বর ২০২২, ১২:১৪ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২৪ PM
কর্মী

কর্মী © প্রতিকী ছবি

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পরিকল্পনা মন্ত্রণালয়। প্রতিষ্ঠানটির অধীন পরিকল্পনা বিভাগের রাজস্ব খাতভুক্ত একাধিক শূন্য পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা ২০ নভেম্বর ২০২২ পর্যন্ত অনলাইনে আবেদন করতে হবে।

প্রতিষ্ঠানের নাম: পরিকল্পনা মন্ত্রণালয়

পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ৪টি

আবেদন যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে।

এছাড়া বাংলা ও ইংরেজি সাঁটলিপিতে প্রতি মিনিটে যথাক্রমে ৪৫ ও ৭০ শব্দের গতি থাকতে হবে। বাংলা ও ইংরেজি কম্পিউটার টাইপে যথাক্রমে প্রতি মিনিটে ২৫ ও ৩০ শব্দের গতি থাকতে হবে।

বেতন স্কেল: ১১,০০০–২৬,৫৯০ টাকা

পদের নাম: সর্টার

পদ সংখ্যা: ১টি

আবেদনের যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিষয়ে সার্টিফিকেট কোর্সে উত্তীর্ণ হতে হবে।

বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা।

পদের নাম: অফিস সহায়ক

পদসংখ্যা: ৮ টি

আবেদন যোগ্যতা: ন্যূনতম এসএসসি বা সমমান পাস

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা।

বয়সসীমা : আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে ২০২০ সালের ২৫ মার্চ বয়স সর্বোচ্চ ৩০ বছর থাকলে ওই প্রার্থী আবেদন করতে পারবেন।

এছাড়া মুক্তিযোদ্ধা কোটা ও প্রতিবন্ধী কোটার জন্য সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার নাতি-নাতনিদের ক্ষেত্রে বয়সসীমা ৩০ বছর। সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদন শুরু: ৬ নভেম্বর ২০২২

আবেদন ফি : ১ নং পদের জন্য ২০০/- টাকা এবং ২ ও ৩ নং পদের জন্য ১০০/- টাকা।

আবেদন প্রক্রিয়া : আগ্রহীরা আবেদন করতে ক্লিক করুন এখানে

আবেদনের শেষ সময়: ২০ নভেম্বর ২০২২, বিকেল ৫টা পর্যন্ত।

ট্যাগ: চাকরি
ফ্যামিলি কার্ডের নিয়োগ বাতিল চেয়ে ইউএনও অফিস ভাঙচুর
  • ১১ আগস্ট ২০২৬
ডিএএডির নন-প্রফিট ম্যানেজমেন্ট প্রোগ্রামে প্রথম বাংলাদেশি হ…
  • ১১ আগস্ট ২০২৬
১৭ ঘণ্টা লোডশেডিং, হামলার আশঙ্কায় পুলিশের কাছে নিরাপত্তা চা…
  • ১১ আগস্ট ২০২৬
ছেলেকে চিকিৎসক, মেয়েকে নার্স বানানোর পর এসএসসি পাস করলেন বা…
  • ১১ আগস্ট ২০২৬
একাদশে ভর্তি : চট্টগ্রাম বিভাগের সেরা ১৬ কলেজ
  • ১১ আগস্ট ২০২৬
সিম্পল বিষয়— মন্ত্রণালয়ে মিটিং ও রেজুলেশন হয়েছে, সিদ্ধান্ত…
  • ১১ আগস্ট ২০২৬