কাল পিএসসির সামনে মহাসমাবেশ করবেন চাকরিপ্রার্থীরা

০৫ নভেম্বর ২০২২, ০৭:০৫ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২৫ PM
কাল পিএসসির সামনে মহাসমাবেশ করবেন চাকরিপ্রার্থীরা

কাল পিএসসির সামনে মহাসমাবেশ করবেন চাকরিপ্রার্থীরা © সংগৃহীত

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সামনে আগামীকাল (০৬ নভেম্বর) মহাসমাবেশ, সাংস্কৃতিক প্রতিবাদ ও অবস্থান কর্মসূচির ডাক দিয়েছেন ৪০তম বিসিএস উত্তীর্ণ নন-ক্যাডার সুপারিশ প্রত্যাশী ও চাকরিপ্রার্থী বেকার ছাত্রসমাজ। শনিবার (০৫ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লাগাতার কর্মসূচির অংশ হিসেবে বিসিএস উত্তীর্ণ নন-ক্যাডার প্রার্থীরা আগামী ০৬ নভেম্বর রবিবার সকাল ১০টা থেকে পিএসসির সামনে মহাসমাবেশের ডাক দিয়েছে।

চাকরিপ্রার্থীরা বলেন, আগের নিয়মে নন-ক্যাডার নিয়োগে কোনো সমস্যা হয়নি। অনেকে নন-ক্যাডার থেকে চাকরি পেয়েছেন। আগের বছরগুলোয় নন-ক্যাডার নিয়োগে পিএসসি যে নিয়ম অনুসরণ করেছে, তাতে পিএসসি বেকার বান্ধব প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল।

আরও পড়ুন: মুলা ঝুলিয়ে পিএসসির সামনে প্রতিবাদ

কিন্তু সেই নিয়ম থেকে সরে এসে পিএসসি তরুণদের বেকারত্ব বাড়ানোর মতো কাজ করছে বলে অভিযোগ করেন এই চাকরিপ্রার্থী। সে জন্য ৪৪তম বিসিএস পর্যন্ত আগের নিয়মে নন-ক্যাডার নিয়োগের পদ্ধতি বহাল চান তারা।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে নতুন বিসিএসের বিজ্ঞপ্তিতে ক্যাডার পদের পাশাপাশি নন-ক্যাডার পদের সংখ্যাও উল্লেখ থাকবে। তবে চলমান ৪০, ৪১, ৪৩ ও ৪৪তম বিসিএসের ক্ষেত্রে কোন বিসিএসের সময় কোন শূন্য পদের চাহিদা এসেছে, তা পর্যালোচনা করে মেধার ভিত্তিতে নন-ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করা হবে।

আগের নিয়ম মেনেই নন-ক্যাডার নিয়োগ অব্যাহত রাখার দাবিতে গত ৩০ অক্টোবর শুরু করে ০৩ নভেম্বর বৃহস্পতিবার পর্যন্ত টানা পাঁচ (০৫) দিন পিএসসির সামনে লাগাতার অবস্থান কর্মসূচি করে আসছিলেন চাকরিপ্রার্থীরা। তারা জানান, এসব কর্মসূচির পরেও পিএসসি থেকে কোনো আশানুরূপ বক্তব্য পাওয়া যায়নি।

ফ্যামিলি কার্ডের নিয়োগ বাতিল চেয়ে ইউএনও অফিস ভাঙচুর
  • ১১ আগস্ট ২০২৬
ডিএএডির নন-প্রফিট ম্যানেজমেন্ট প্রোগ্রামে প্রথম বাংলাদেশি হ…
  • ১১ আগস্ট ২০২৬
১৭ ঘণ্টা লোডশেডিং, হামলার আশঙ্কায় পুলিশের কাছে নিরাপত্তা চা…
  • ১১ আগস্ট ২০২৬
ছেলেকে চিকিৎসক, মেয়েকে নার্স বানানোর পর এসএসসি পাস করলেন বা…
  • ১১ আগস্ট ২০২৬
একাদশে ভর্তি : চট্টগ্রাম বিভাগের সেরা ১৬ কলেজ
  • ১১ আগস্ট ২০২৬
সিম্পল বিষয়— মন্ত্রণালয়ে মিটিং ও রেজুলেশন হয়েছে, সিদ্ধান্ত…
  • ১১ আগস্ট ২০২৬