এইচএসসি পাসে কৃষি বিপণন অধিদপ্তরে চাকরির সুযোগ

০২ নভেম্বর ২০২২, ০৩:১১ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২৭ PM
কৃষি বিপণন অধিদপ্তরে চাকরি

কৃষি বিপণন অধিদপ্তরে চাকরি © সংগৃহীত

কৃষি বিপণন অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকার রাজস্ব খাতভুক্ত একাধিক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই অধিদপ্তরে তিন ক্যাটাগরির পদে ১২ থেকে ১৬তম গ্রেডে ২৫ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করা যাবে ১০ নভেম্বর থেকে ৩০ নভেম্বর, বিকেল পাঁচটা পর্যন্ত।

পদের নাম: মাঠ ও বাজার পরিদর্শক। 
পদের সংখ্যা: ১১। 
আবেদন যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি অথবা কোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে কৃষিতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে চার বছর মেয়াদি ডিপ্লোমা এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। বেতন স্কেল: ১১,৩০০–২৭,৩০০ টাকা (গ্রেড–১২)

পদের নাম: সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর। 
পদসংখ্যা: ২। 
আবেদন যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। সাঁটলিপিতে ইংরেজি ও বাংলায় সর্বনিম্ন গতি (প্রতি মিনিটে) যথাক্রমে ৮০ ও ৫০; কম্পিউটার টাইপিংয়ে ইংরেজি ও বাংলায় সর্বনিম্ন (প্রতি মিনিটে) যথাক্রমে ৩০ ও ২৫ শব্দ থাকতে হবে। বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। 
পদসংখ্যা: ১২। 
আবেদন যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার টাইপিংয়ে ইংরেজি ও বাংলায় সর্বনিম্ন (প্রতি মিনিটে) যথাক্রমে ২০ ও ২০ শব্দ থাকতে হবে। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

বয়সসীমা: ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর।

আরও পড়ুন: ঢাকায় সুইডেন দূতাবাসে চাকরির সুযোগ

যেসব জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই: ফরিদপুর, টাঙ্গাইল, জামালপুর, নেত্রকোনা, শেরপুর, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, খাগড়াছড়ি, নাটোর, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, খুলনা, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, বরিশাল, ভোলা, ঝালকাঠি, বরগুনা ও পটুয়াখালী।  তবে এতিম এবং প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের পদ্ধতি, ফি জমাদান ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য লিংকে জানা যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে ফোন অথবা [email protected] বা [email protected] ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করা যাবে। এ ছাড়া টেলিটকের জব পোর্টালের ফেসবুক পেজে মেসেজের মাধ্যমে যোগাযোগ করা যাবে। মেইল/মেসেজের সাবজেক্টে প্রতিষ্ঠান ও পদের নাম, ইউজার আইডি ও যোগাযোগের নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে।

আবেদন ফি: অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১ নম্বর পদের জন্য ৩০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ৩৪ টাকাসহ মোট ৩৩৪ টাকা এবং ২ ও ৩ নম্বর পদের জন্য ২০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা টেলিটক প্রি–পেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

ইবিতে র‍্যাগিংয়ের ঘটনায় উপ-কমিটি গঠন 
  • ১১ আগস্ট ২০২৬
পুলিশের ১০ উর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
  • ১১ আগস্ট ২০২৬
বন্ধের ঝুঁকিতে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, বিদ্যুৎ জরুরি অবস্…
  • ১১ আগস্ট ২০২৬
বন্যায় স্থগিত হওয়া বাউবির এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা
  • ১১ আগস্ট ২০২৬
বিপুল পাঠকসমাগমে সমাপ্ত হলো তিন দিনব্যাপী ‘ডিআইইউ বইমেলা ২০…
  • ১১ আগস্ট ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে ফার্মেসি ও লাইফ সায়েন্সেস ক্যারিয়ার …
  • ১১ আগস্ট ২০২৬