৪০ হাজার বেতনে লোকবল নিচ্ছে বেসরকারি প্রতিষ্ঠান

০২ নভেম্বর ২০২২, ০৯:২৯ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২৭ PM
বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি

বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি © সংগৃহীত

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পল্লী বিকাশ কেন্দ্র। প্রতিষ্ঠানটি জাতীয় সংস্থা পিকেএসএফ এর অর্থায়নে পরিচালিত গ্রামভিত্তিক প্রকল্পে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদনপত্র পাঠাতে পারবেন। আবেদনের শেষ সময় ২০ নভেম্বর।

পদের নাম: সহকারী ব্যবস্থাপক (প্রশিক্ষণ)। 

পদের সংখ্যা: নির্ধারিত না। 

আবেদন যোগ্যতা: প্রার্থীকে অবশ্যই স্নাতকোত্তর পাস হতে হবে। কমপক্ষে দুইটি পরীক্ষায় জিপিএ ৩ পয়েন্ট থাকতে হবে। প্রার্থীর বয়সসীমা ৪২ বছর। জাতীয় পর্যায়ের কোনো এনজিওতে ন্যূনতম ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এরমধ্যে মাইক্রোফাইন্যান্স বিষয়ে প্রশিক্ষণ করানোর অভিজ্ঞতার থাকতে হবে। চূড়ান্ত নিয়োগের পর প্রার্থীদের ঢাকা, কিশোরগঞ্জ, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন গ্রামে কাজের আগ্রহ থাকতে হবে।

আরও পড়ুন: এনজিওতে চাকরি, মাসে বেতন ১ লাখ

বেতন ও সুযোগ সুবিধা: মাসিক বেতন ৩৫০০০ টাকা। তবে প্রবেশনকাল শেষে বেতন হবে ৪০,০০০ টাকা। এছাড়া ৩টি উৎসব ভাতা, মোটরসাইকেল ভাতা, মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুয়েটিসহ অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদন যেভাবে: আবেদন করতে সিভি পাঠাতে হবে [email protected] এই ঠিকানায়।

ডাকসুর উদ্যোগে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
  • ১১ আগস্ট ২০২৬
‘মাদক ও ইন্টারনেটে আসক্তি, ক্যারিয়ার নির্বাচনে বিভ্রান্তি: …
  • ১১ আগস্ট ২০২৬
দক্ষ ও কর্মমুখী তরুণ জনশক্তি গঠনে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ই…
  • ১১ আগস্ট ২০২৬
শিক্ষা থেকে ১০ বিলিয়ন ডলার: সম্ভাবনাটি কাজে লাগাবে বাংলাদেশ?
  • ১১ আগস্ট ২০২৬
জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যে…
  • ১১ আগস্ট ২০২৬
বিএসি চেয়ারম্যানের সাথে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি প্রতিনিধিদ…
  • ১১ আগস্ট ২০২৬