ওয়ার্ল্ড ভিশনে চাকরির সুযোগ, বেতন ৭৫ হাজার

৩০ অক্টোবর ২০২২, ০৫:৫০ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১০:৫৬ AM
চাকরি

চাকরি © সংগৃহীত

সম্প্রতি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের নব যাত্রা প্রজেক্টে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১০ নভেম্বর।

পদের নাম: ইকোনমিক অ্যান্ড মার্কেট সিস্টেম স্পেশালিস্ট।

পদের সংখ্যা: ২।

আবেদন যোগ্যতা: অ্যাগ্রিকালচারাল বা ডেভেলপমেন্ট স্টাডিজ বিষয়ে মাস্টার্স পাস। তবে মার্কেট ডেভেলপমেন্ট ও ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বিষয়ে প্রফেশনাল ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। পদ সংশ্লিষ্ট বিষয়ে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর বয়স ন্যূনতম ২৮ বছর হতে হবে। চূড়ান্ত নিয়োগের পর খুলনা ও সাতক্ষীরায় চাকরির আবেদন করতে হবে। ইন্টারপারসোনাল স্কিল, কম্পিউটার চালনায় দক্ষতা ও নেগশিয়েশন করার করার সক্ষমতা থাকতে হবে। মোটরসাইকেল চালনায় দক্ষতা ও লাইসেন্স থাকতে হবে।

আরও পড়ুন: ৫০ হাজার টাকা বেতনে বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি, লাগবে না অভিজ্ঞতা

বেতন ও সুযোগ সুবিধা: মাসিক বেতন ৭০০০০-৭৫০০০। এছাড়া টিএ, মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, সাপ্তাহিক দুই দিন ছুটি, গ্র্যাচুয়েটি ও উৎসব ভাতা প্রদান করা হবে।

আবেদন যেভাবে: আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।

ডাকসুর উদ্যোগে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
  • ১১ আগস্ট ২০২৬
‘মাদক ও ইন্টারনেটে আসক্তি, ক্যারিয়ার নির্বাচনে বিভ্রান্তি: …
  • ১১ আগস্ট ২০২৬
দক্ষ ও কর্মমুখী তরুণ জনশক্তি গঠনে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ই…
  • ১১ আগস্ট ২০২৬
শিক্ষা থেকে ১০ বিলিয়ন ডলার: সম্ভাবনাটি কাজে লাগাবে বাংলাদেশ?
  • ১১ আগস্ট ২০২৬
জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যে…
  • ১১ আগস্ট ২০২৬
বিএসি চেয়ারম্যানের সাথে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি প্রতিনিধিদ…
  • ১১ আগস্ট ২০২৬