এইচএসসি পাসে ইউএস-বাংলায় চাকরি, শুরুতেই বেতন ১ লাখ

২৯ অক্টোবর ২০২২, ০৩:০৪ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১১:০১ AM
কেবিন ক্রু

কেবিন ক্রু © প্রতিকী ছবি

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। প্রতিষ্ঠানটি কেবিন ক্রু পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা ৫ নভেম্বর ২০২২ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ইউএস-বাংলা এয়ারলাইন্স

পদের নাম : কেবিন ক্রু

পদের সংখ্যা : নির্ধারিত না

বেতন ও সুযোগ-সুবিধা : মাসিক বেতন ১০০,০০০ টাকা। সঙ্গে উৎসব ভাতা, প্রভিডেন্ট ফান্ড, স্বাস্থ্য বিমা, ছাড়ে টিকিট প্রাপ্তির সুযোগ, পিক অ্যান্ড ড্রপের সুবিধা প্রদান করা হবে।

আবেদন যোগ্যতা : কমপক্ষে এইচএসসি পাস। তবে জিপিএ ৫ স্কেলে কমপক্ষে ৩ পয়েন্ট থাকতে হবে। একাডেমিক পর্যায়ে কোনো তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়।

ও লেভেল শিক্ষার্থীদের কমপক্ষে ৫ টি সাবজেক্টে গড়ে ডি গ্রেড থাকতে হবে। এ লেভেল শিক্ষার্থীদের কমপক্ষে ২ সাবজেক্টে গড়ে ডি থাকতে হবে। জিইডি গ্রহণযোগ্য নয়।

ডিপ্লোমা ডিগ্রিধারীদের সিজিপিএ ৪ স্কেলের মধ্যে কমপক্ষে ২.৮০ থাকতে হবে। স্নাতকধারীরাও আবেদন করতে পারবেন।

উচ্চতা: পুরুষ প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৮ ইঞ্চি থাকতে হবে। নারী প্রার্থীদের থাকতে হবে ৫ ফুট ৩ ইঞ্চি। ওজন উচ্চতা অনুসারে ঠিক থাকতে হবে।

বয়সসীমা: প্রার্থীর বয়সসীমা ২১-২৫ বছরের মধ্যে হতে হবে। তবে অভিজ্ঞ প্রার্থীদের ৩২ বছরের মধ্যে হতে হবে।

এছাড়া দৃষ্টিশক্তি ৬/ ৬ থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। অবিবাহিত হতে হবে।

আবেদন প্রক্রিয়া : আগ্রহীরা এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবে।

আবেদনের শেষ তারিখ : ৫ নভেম্বর ২০২২

জলবায়ু ঝুঁকি মোকাবিলা ও আগাম সতর্কবার্তা জোরদারে এনসিএএফ উই…
  • ১০ নভেম্বর ২০২৬
পারশার সঙ্গে বিয়ে নিয়ে লাইভ এসে যা বললেন আসাদ নূর
  • ১০ নভেম্বর ২০২৬
পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
  • ১০ নভেম্বর ২০২৬
বাকৃবিতে রেললাইনে আগুন দেওয়ার সময় ছাত্রলীগের দুই নেতা আটক
  • ১০ নভেম্বর ২০২৬
ঢাবির হলের মাঠ থেকে লাল টেপে মোড়ানো বক্স উদ্ধার, খুলতেই মিল…
  • ১০ নভেম্বর ২০২৬
এনসিপির নারী সংগঠনের দায়িত্বে পাইলট ফারিয়াল হামিদ
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950