অভিজ্ঞতা ছাড়াই ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরি, বেতন ৩৫০০০

২৭ অক্টোবর ২০২২, ১০:১৯ AM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১১:০৩ AM
ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরি

ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরি © সংগৃহীত

সম্প্রতি ইউএস-বাংলা এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের কাস্টমার সার্ভিসে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৩১ অক্টোবর।

পদের নাম: এক্সিকিউটিভ। 

পদের সংখ্যা: ১০০

আবেদন যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক পাস। তবে ইংলিশ মিডিয়াম থেকে ও লেভেল এবং এ লেভেল পাস বা বিদেশি ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। নিয়ম মেনে কাজে আগ্রহী, যোগাযোগ দক্ষতা ও ইন্টারপারসোনাল স্কিল থাকতে হবে। প্রার্থীর বয়সসীমা ২২-৩০ বছরের মধ্যে হতে হবে। প্রার্থী পুরুষ হলে ন্যূনতম উচ্চতা ৫ ফিট ৬ ইঞ্চি ও নারী হলে ন্যূনতম উচ্চতা ৫ ফিট ২ ইঞ্চি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে পারদর্শী হতে হবে। দলবদ্ধ হয়ে কাজের আগ্রহ ও চাপ সামলে কাজ করার মানসিকতা থাকতে হবে।

এছাড়া কাস্টমার সার্ভিস, গ্রাউন্ড সার্ভিস, এয়ারপোর্ট সার্ভিসে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। চূড়ান্ত নিয়োগের পর বাংলাদেশের যেকোনো স্থানে কাজের আগ্রহ থাকতে হবে।

আরও পড়ুন: ৪ পদে অর্থ মন্ত্রণালয়ে চাকরির সুযোগ

বেতন ও সুযোগ সুবিধা: যোগদানের পর মাসিক বেতন হবে ৩৫০০০ টাকা। তবে ৬ মাস পরে বেতন আরও বাড়বে। এছাড়াও মেডিকেল অ্যালায়েন্স, প্রভিডেন্ট ফান্ড, ইনস্যুরেন্স ও গ্র্যাচুয়েটি, দুপুরের খাবার, বার্ষিক সেলারি রিভিউ, বছরে দুইবার উৎসব ভাতা ও বছরে নির্ধারিত সংখ্যক বিনামূল্যে বিমানের টিকিট পাওয়া যাবে।

আবেদন যেভাবে: আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। আবেদন করতে ক্লিক করুন এখানে।

ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলার অভিযোগ
  • ১২ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে
  • ১১ আগস্ট ২০২৬
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬
ফ্যাসিস্টরা যত দেরিতে ক্ষমা চাইবে, রাজনীতিতে তাদের ফিরে আসা…
  • ১১ আগস্ট ২০২৬
অপহরণের পর ৮ম শ্রেণির ছাত্রী উদ্ধার, অভিযুক্ত গ্রেপ্তার
  • ১১ আগস্ট ২০২৬
ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজে জমকালো আয়োজনে ‘ম্যা…
  • ১১ আগস্ট ২০২৬