সরকারি চাকরিজীবীদের এসিআরে লাগবে না স্বাস্থ্য প্রতিবেদন

২৬ অক্টোবর ২০২২, ০৫:০৪ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১১:৩৫ AM
জনপ্রশাসন মন্ত্রনালয়

জনপ্রশাসন মন্ত্রনালয় © টিডিসি ফটো

চলতি বছরে সরকারি চাকরিজীবীদের বার্ষিক গোপনীয় অনুবেদনে (এসিআর) স্বাস্থ্য প্রতিবেদন জমা দিতে হবে না। করোনা সংক্রমণ, ডেঙ্গু এবং চোখ ওঠা সংক্রমণ ব্যাধির প্রকোপের কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তোফাজ্জেল হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

আদেশে বলা হয়, বর্তমানে দেশে কোভিড-১৯ সংক্রমণ ও ডেঙ্গু এবং চোখের সংক্রমণ ব্যাধির প্রকোপ চলমান রয়েছে। বিদ্যমান এ পরিস্থিতিতে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে গোপনীয় অনুবেদনে নির্ধারিত হাসপাতাল থেকে স্বাস্থ্য প্রতিবেদন ঝুঁকিপূর্ণ। এমতাবস্থায় সামগ্রিক বিষয়টি বিবেচনা করে ২০২২ সালের বার্ষিক/আংশিক গোপনীয় অনুবেদন ফর্ম দাখিলের ক্ষেত্রে স্বাস্থ্য প্রতিবেদন গ্রহণের আবশ্যকতা থেকে অব্যাহতি দেয়া করা হলো।

ট্যাগ: চাকরি
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলার অভিযোগ
  • ১২ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে
  • ১১ আগস্ট ২০২৬
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬
ফ্যাসিস্টরা যত দেরিতে ক্ষমা চাইবে, রাজনীতিতে তাদের ফিরে আসা…
  • ১১ আগস্ট ২০২৬
অপহরণের পর ৮ম শ্রেণির ছাত্রী উদ্ধার, অভিযুক্ত গ্রেপ্তার
  • ১১ আগস্ট ২০২৬
ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজে জমকালো আয়োজনে ‘ম্যা…
  • ১১ আগস্ট ২০২৬