৬ দফা দাবিতে নন-ক্যাডার সুপারিশ প্রত্যাশীদের মানববন্ধন

২০ অক্টোবর ২০২২, ০৩:২০ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ০৪:৫১ PM
মানববন্ধনে ৪০তম বিসিএস প্রত্যাশীরা

মানববন্ধনে ৪০তম বিসিএস প্রত্যাশীরা © টিডিসি ফটো

প্রধানমন্ত্রীর বেকারবান্ধব নীতিকে প্রশ্নবিদ্ধকরণ ও বিসিএস উত্তীর্ণ নন-ক্যাডার প্রার্থীদের বিপক্ষে নীলনকশা বাস্তবায়নের অপতৎপরতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন ৪০তম বিসিএস উত্তীর্ণ নন-ক্যাডার সুপারিশ প্রত্যাশীরা। 

বৃহস্পতিবার (২০ অক্টোবর) বেলা ১১টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে অনুষ্ঠিত এক মানববন্ধনে এ প্রতিবাদ জানানো হয়। এতে রাজশাহী অঞ্চলের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।

মানববন্ধন থেকে ছয়দফা দাবি জানান তারা। তাদের দাবিগুলো হলো- যেহেতু বিজ্ঞপ্তিতে ৪০-৪৪তম বিসিএস পর্যন্ত নন- ক্যাডার পদের সংখ্যা উল্লেখ করা হয় নাই সেহেতু বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক বিজ্ঞপ্তির পরে ৪০-৪৪তম বিসিএস পর্যন্ত বিজ্ঞপ্তি তারিখওয়ারী নন-ক্যাডার পদ বিভাজনের মাধ্যমে পদসংখ্যা নির্ধারণের এই বেকার বিরুদ্ধ ও অযৌক্তিক সিদ্ধান্ত বাতিল করা, বিজ্ঞপ্তির তারিখওয়ারী পদ বিভাজনের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেখানে ৪০ তম বিসিএস নন-ক্যাডার এর পদ ৩৬ , ৩৭ ও ৩৮ তম বিসিএসকে প্রদান করা হয়েছে। তারিখওয়ারী পদ বিভাজনের এই সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করা।

করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত ইতিহাসের দীর্ঘকালীন ৪০তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ নন- ক্যাডার অপেক্ষমাণ তালিকায় থাকা প্রার্থীদের থেকে সর্বোচ্চ সংখ্যক প্রার্থীকে নন-ক্যাডার সুপারিশ করা, যে প্রক্রিয়া অনুসরণ করে পিএসসি ২৯ মার্চ ২০২২ পর্যন্ত ৩৪-৩৮তম বিসিএস নন-ক্যাডার তালিকা প্রকাশ করেছে সেই প্রক্রিয়া অনুসরণ করতে বর্তমান উদ্ভূত সমস্যার সমাধান করা।

বাংলাদেশের শিক্ষিত ও মেধাবী ছাত্রসমাজকে পিএসসি মূল বক্তব্য আড়াল করে,“যার যা প্রাপ্য তাকে তাই দেওয়া হবে” এই ভিত্তিহীন কথা বলে যে বিভ্রান্তি ছড়াচ্ছে তার সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়া এবং বেকার সৃষ্টির এই অপপ্রয়াস অনতিবিলম্বে বন্ধ করে বেকারবান্ধব নীতি গ্রহণ ও বাস্তবায়ন করা এবং বিগত একে যুগে পিএসসিস যে স্বচ্ছ, নির্ভরযোগ্য ও বেকারবান্ধব প্রতিষ্ঠান ছিল সেই ধারা অব্যাহত রাখা।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, সরকারি কর্ম কমিশনের বিজ্ঞপ্তিতে ৪০-৪৪তম বিসিএস পর্যন্ত নন-ক্যাডার পদের সংখ্যা উল্লেখ করা হয় নাই। ফলে প্রধানমন্ত্রীর বেকারবান্ধব নীতি প্রশ্নবিদ্ধ হয়েছে এবং বিসিএস উত্তীর্ণ নন-ক্যাডার প্রার্থীদের বিপক্ষে নীলনকশা বাস্তবায়নের পায়তারা করা হচ্ছে। কেননা বিজ্ঞপ্তিতে ৪০তম বিসিএস নন-ক্যাডার-এর পদ ৩৬, ৩৭ ও ৩৮ তম বিসিএসকে প্রদান করা হয়েছে। যা বেকার বিরুদ্ধ ও অযৌক্তিক। তাই অবিলম্বে এ নীতি বাতিল করে বেকারবান্ধব নীতি গ্রহণ ও বাস্তবায়ন করার দাবি জানান শিক্ষার্থীরা।

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ জ্বালিয়ে ঘণ্টাব্যাপী সংঘর্ষ, আহত ৩০
  • ২৭ এপ্রিল ২০২৬
বিদ্যুৎ বিভ্রাটে সাময়িক বন্ধ ছিল কার্যক্রম, ভুল ব্যাখ্যায় ব…
  • ২৭ এপ্রিল ২০২৬
চাঁদা দাবি ও জমি দখলের চেষ্টা, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
  • ২৭ এপ্রিল ২০২৬
কবি নজরুল কলেজ ছাত্রশিবিরের প্রকাশনা প্রদর্শনী স্থগিত
  • ২৭ এপ্রিল ২০২৬
জামায়াত এমপির গাড়িতে হামলা: বিএনপি-ছাত্রদলের ৩ নেতা বহিষ্ক…
  • ২৬ এপ্রিল ২০২৬
একনেকে ১৩ হাজার ৪৪৫ কোটি টাকার প্রকল্প অনুমোদন
  • ২৬ এপ্রিল ২০২৬