এইচএসসি পাসে পেট্রোবাংলায় চাকরি, বেতন সর্বোচ্চ ২৬ হাজার

২০ অক্টোবর ২০২২, ০১:০৮ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ০৪:৫১ PM
পেট্রোবাংলা

পেট্রোবাংলা © সংগৃহীত

সম্প্রতি বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের একাধিক পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: হিসাব সহকারী। পদসংখ্যা: ৩। আবেদন যোগ্যতা: ন্যূনতম এইচএসসি পাসসহ হিসাব/অডিট/অর্থ বিষয়ে কমপক্ষে ৪ বছরের অভিজ্ঞতা। বেতন স্কেল: ১১০০০-২৬৫৯০ টাকা।

পদের নাম: কেয়ারটেকার। পদসংখ্যা: ১। যোগ্যতা: স্নাতক ডিগ্রি অথবা ন্যূনতম এইচএসসি পাসসহ সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ৪ বছরের অভিজ্ঞতা। বেতন স্কেল: ১১০০০-২৬৫৯০ টাকা

পদের নাম: ফোরম্যান। পদসংখ্যা: ১। যোগ্যতা: সংশ্লিষ্ট কারিগরি বিষয়ে ডিপ্লোমা/অনুমোদিত সার্টিফিকেট কোর্সসহ কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা। বেতন স্কেল: ১১০০০-২৬৫৯০ টাকা

পদের নাম: নিরাপত্তা সহকারী। পদসংখ্যা: ১। যোগ্যতা: স্নাতক ডিগ্রি অথবা ন্যূনতম এইচএসসি পাসসহ সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ৪ বছরের অভিজ্ঞতা। বেতন স্কেল: ১১০০০-২৬৫৯০ টাকা

পদের নাম: ইউডিএ। পদসংখ্যা: ২।যোগ্যতা: স্নাতক ডিগ্রি অথবা ন্যূনতম এইচএসসি পাসসহ সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ৪ বছরের অভিজ্ঞতা। বেতন স্কেল: ১১০০০-২৬৫৯০

পদের নাম: স্টেনো টাইপিস্ট। পদসংখ্যা: ২। যোগ্যতা: ন্যূনতম এইচএসসি পাস। সাঁটলিপি এবং টাইপিং এ প্রতি মিনিটে যথাক্রমে ৮০ ও ৩৫ শব্দ থাকতে হবে। বেতন স্কেল: ১০২০০-২৪৬৮০ টাকা

পদের নাম: ইলেকট্রিশিয়ান। পদসংখ্যা: ১। যোগ্যতা: ন্যূনতম ন্যূনতম অষ্টম শ্রেণি পাস এবং সংশ্লিষ্ট কারিগরি বিষয়ে অনুমোদিত ট্রেড/ সার্টিফিকেট কোর্সসহ কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা। এছাড়াও অনুমোদিত প্রতিষ্ঠান থেকে জারীকৃত লাইসেন্স আবশ্যক। বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা

আরও পড়ুন: আন্তর্জাতিক সংস্থায় চাকরি, বেতন লাখের বেশি

পদের নাম: কম্পিউটার মুদ্রাক্ষরিক। পদসংখ্যা: ৫। যোগ্যতা: ন্যূনতম এইচএসসি পাস এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ও ডাটা এন্ট্রি-তে দক্ষতাসহ কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দ থাকতে হবে।  গ্রেড: ১৬ বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা

পদের নাম: টেলিফোন অপারেটর। পদসংখ্যা: ১। যোগ্যতা: ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতাসহ এইচএসসি পাস। বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা

পদের নাম: স্টোর এটেনডেন্ট। পদসংখ্যা: ১। যোগ্যতা: ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতাসহ এসএসসি পাস। বেতন স্কেল: ৯০০০-২১৮০০ টাকা

বয়সসীমা: ১৮ থেকে ৩০ বছর। কোটায় আবেদন করলে ৩২ বছর।

আবেদন যেভাবে: আগ্রহীরা এই ঠিকানায় bogmc.teletalk.com.bd অথবা petrobangla.org.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের সময়সীমা : আবেদন ১ নভেম্বর সকাল ১০টায় শুরু হয়ে চলবে ২৫ নভেম্বর বিকাল ৫টা পর্যন্ত।

ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলার অভিযোগ
  • ১২ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে
  • ১১ আগস্ট ২০২৬
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬
ফ্যাসিস্টরা যত দেরিতে ক্ষমা চাইবে, রাজনীতিতে তাদের ফিরে আসা…
  • ১১ আগস্ট ২০২৬
অপহরণের পর ৮ম শ্রেণির ছাত্রী উদ্ধার, অভিযুক্ত গ্রেপ্তার
  • ১১ আগস্ট ২০২৬
ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজে জমকালো আয়োজনে ‘ম্যা…
  • ১১ আগস্ট ২০২৬