মধ্যবিত্তের করুণ দশা

২৭ জুন ২০২০, ০১:০০ PM

প্রতিনিয়ত বাঁচার জন্য সংগ্রাম করে
মধ্যবিত্তরা তবু সুখেই ছিল বেশ।
হঠাৎ করোনার থাবায় কাঁপছে বিশ্ব
করোনার প্রাদুর্ভাবে যেন ছন্নছাড়া বাংলাদেশ।

চাকরি কিংবা প্রাত্যহিক কর্ম সম্পাদনে
হিমশিম খেয়ে কষ্টসাধ্যে চলতো তাদের সংসার
ভারী হলেও নিজের ভার নিজেই বহন করতো
কখনো উপনীত হয় নি অন্যের দ্বার।

সরকারের নিয়ম মেনে দীর্ঘদিনের লক ডাউনে
ঘরে বসে থাকাই, নেয় যে তাদের ন্যূনতম আয়।
সময় চলছে আপন গতিতে, জীবিকার তাগিদে
নিত্যদিন করতে হচ্ছে মোটা অংকের টাকা ব্যয়।

আরো কিছুদিন এমন ভাবে চলতে শুরু হলে
মধ্যবিত্তদের বেঁচে থাকায়, হবে বড় দায়।
বেশিভাগ লোকই আছে, যারা দিন আনে দিন খায়।
এমন পরিস্থিতি মোকাবেলায় কি বা তাদের উপায়।

এখন তারা বড় অসহায়,দুঃখ কষ্টে ধুঁকছে রীতিমত
তবুও সাহায্যের জন্যে বাড়িয়ে দেয় না কারো কাছে হাত
যতই কষ্টে অতিবাহিত হোক, অন্যের কাছে নত করতে শির
আত্মসম্মানে লাগে তাদের আঘাত।

 

লেখক: শিক্ষার্থী, লোকপ্রশাসন বিভাগ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হত্যার পেছনে আরও যে কারণের কথ…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
আজ বউকে প্রশংসা করার দিন
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
কুবি ক্যাম্পাসে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত 
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতীমের মৃত্যুতে কুবিতে শোক, আজ বন্ধ ক্লাস-পরীক্ষা
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীকে হত্যার আসামি খুবির ৪ ছাত্র, কী বলছে বিশ্ববিদ্য…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৩৪১ শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান
  • ২০ সেপ্টেম্বর ২০২৬