এমটিও পদে চাকরি দেবে ডাচ্‌-বাংলা ব্যাংক লিমিটেড

১৫ আগস্ট ২০২৬, ০৯:৩১ AM , আপডেট: ১৫ আগস্ট ২০২৬, ০৯:৩২ AM
ডাচ্‌-বাংলা ব্যাংক লিমিটেড

ডাচ্‌-বাংলা ব্যাংক লিমিটেড © টিডিসি সম্পাদিত ছবি

বেসরকারি খাতের জনপ্রিয় আর্থিক প্রতিষ্ঠান ডাচ্‌-বাংলা ব্যাংক লিমিটেড ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও) পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৩ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

নিয়োগপ্রাপ্তদের জন্য শুরুতেই আকর্ষণীয় বেতন নির্ধারণ করা হয়েছে। প্রবেশনকালীন সময়ে মাসিক ৭০ হাজার টাকা বেতন দেওয়া হবে। এক বছর পর স্থায়ীভাবে সিনিয়র অফিসার পদে যোগ দিলে মাসিক বেতন হবে ৯৭ হাজার ৪৮৩ টাকা।

প্রতিষ্ঠানের নাম: ডাচ্‌-বাংলা ব্যাংক লিমিটেড

পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও)

পদসংখ্যা: উল্লেখ নেই

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে। 

সিজিপিএ: চার বছর মেয়াদি স্নাতকে ন্যূনতম সিজিপিএ ৩.০০ (৪-এর মধ্যে) অথবা ৩.৭৫ (৫-এর মধ্যে) থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি কিংবা সমমানের ফলাফল থাকা যাবে না।

আরও দেখুন: এসএসসি পাসে চাকরি দেবে ইসলামী ব্যাংক হাসপাতাল

বয়সসীমা: ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।

বেতন-ভাতা: প্রবেশনকালীন সময়ে মাসিক বেতন ৭০ হাজার টাকা। এক বছর পর স্থায়ীভাবে সিনিয়র অফিসার পদে যোগদানের পর মাসিক বেতন হবে ৯৭ হাজার ৪৮৩ টাকা।

আবেদনের মাধ্যম: আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে এখানে দেখুন।

আবেদনের শেষ তারিখ: ১৩ সেপ্টেম্বর ২০২৬।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে এখানে দেখুন।

নবম শ্রেনির বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন নিয়ে নতুন নি…
  • ১৭ অক্টোবর ২০২৬
রাজধানীর বিভিন্ন হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান আকস্মিক পরিদর্…
  • ১৭ অক্টোবর ২০২৬
হোয়াইট হাউসে প্রবেশের ৫ দিন পরই বরখাস্ত কেট জাকারিয়া
  • ১৭ অক্টোবর ২০২৬
সকালে ঘুম থেকে ওঠার পর কি ক্লান্ত লাগে, জেনে নিন কারণ ও সমা…
  • ১৭ অক্টোবর ২০২৬
ঝড় তুলেছে ‘আরেকটু’, টেইলর সুইফট থেকে অনুপ্রাণিত কে এই ঢাবি …
  • ১৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুনে ৫ পর্যটক নিহত
  • ১৭ অক্টোবর ২০২৬