অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট নিয়োগে আবেদন চলছে নগদ লিমিটেডে © টিডিসি সম্পাদিত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডাক বিভাগের ডিজিটাল লেনদেন নগদ লিমিটেড। প্রতিষ্ঠানটি ইন্টারনাল অডিট বিভাগে ‘অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট’ পদে কর্মকর্তা নিয়োগে ৯ জুলাই প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৯ জুলাই থেকেই শুরু হয়েছে—চলবে ১৮ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: নগদ লিমিটেড;
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট;
বিভাগ: ইন্টারনাল অডিট;
পদসংখ্যা: নির্ধারিত নয়;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;
আরও পড়ুন: ব্যাংক এশিয়ায় চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন ২৩ জুলাই পর্যন্ত
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, সাপ্তাহিক ছুটি ২ দিন, স্বাস্থ্য/চিকিৎসা বিমা, উৎসব বোনাস বছরে ২টি, মোবাইল বিল, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: নির্ধারিত নয়;
কর্মস্থল: ঢাকা;
কর্মক্ষেত্র: অফিসে;
আরও পড়ুন: জনবল নিয়োগ দেবে ওয়ান ব্যাংক, কর্মস্থল ঢাকা, আবেদন ১৭ জুলাই পর্যন্ত
আবেদনের যোগ্যতা—
*বিবিএ/স্নাতক ডিগ্রি থাকতে হবে;
*মোবাইল মানি প্ল্যাটফর্ম, পেমেন্ট সিস্টেম, ডিজিটাল ওয়ালেট ও টেলিকম এবং সমন্বিত ব্যাংকিং ব্যবস্থা বিষয়ক ধারণা থাকতে হবে;
*ন্যূনতম ৮ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
আরও পড়ুন: অফিসার নিয়োগ দেবে উপায়, আবেদন ১৬ জুলাই পর্যন্ত
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ১৮ জুলাই ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম