৯ ব্যাংকের ‘সিনিয়র অফিসার’ পদে ফল প্রকাশ, উত্তীর্ণ ১০,৪৮৪ জনের ফল দেখুন

২০ মে ২০২৬, ০৫:৪৩ PM , আপডেট: ২০ মে ২০২৬, ০৫:৫৩ PM
বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক © টিডিসি ফটো

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৯টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠানে ‘সিনিয়র অফিসার (সাধারণ)’ পদে নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বুধবার (২০মে) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্ততিতে বলা হয়েছে, গ্রেড-৯ভুক্ত এই পদে মোট ১ হাজার ১৭টি শূন্যপদের বিপরীতে গত ১৫ মে ২০২৬ অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীদের মধ্য থেকে ১০ হাজার ৪৮৪ জন লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী ৫ জুন ২০২৬, শুক্রবার অনুষ্ঠিত হবে। পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে।

লিখিত পরীক্ষা ব্যাংকার্স সিলেকশন কমিটির গত ৫ মে ২০২৬ তারিখের ১৫৯/২০২৬ নম্বর বিজ্ঞপ্তিতে উল্লেখিত কনটেন্ট অনুযায়ী নেওয়া হবে।

প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত ওয়েবসাইট ও বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছে।

ফল দেখতে ক্লিক করুন

ফল দেখুন এখানে

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬