গুচ্ছে ভর্তিচ্ছুদের যেভাবে ভর্তির সুযোগ

০৭ সেপ্টেম্বর ২০২২, ১২:৩৩ PM
ভর্তি পরীক্ষা

ভর্তি পরীক্ষা © সংগৃহীত

গুচ্ছভুক্ত ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তির প্রক্রিয়ার আবেদন আগামী সপ্তাহে শুরু হবে। এ নিয়ে কাজ করছেন গুচ্ছ কমিটি। তবে শিক্ষার্থীদের ভোগান্তি কমানো বিবেচনায় বেশকিছু কর্মসূচি নিয়েছে গুচ্ছ কমিটি।

গুচ্ছ কমিটির একাধিক সূত্র জানিয়েছে, গুচ্ছের ভর্তি প্রক্রিয়া সুন্দর ও সাংগঠনিক প্রক্রিয়ায় নিয়ে আসার জন্য বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শিক্ষার্থীদের ভর্তিতে রেঞ্জ অনুযায়ী শুরুর দিকে থাকা শিক্ষার্থীরা প্রথমে ভর্তির সুযোগ পাবেন। তবে এক্ষেত্রে অবশ্যই ভর্তিচ্ছু শিক্ষার্থীকে ভর্তির জন্য আবেদন করতে হবে। আবেদন ব্যতীত ভর্তির সুযোগ থাকছে না। শিক্ষার্থীদের আবেদন প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় ও বিষয় পছন্দক্রম অনুযায়ী মেধাতালিকা প্রকাশ করা হবে। এরপর ওই তালিকা হতে ভর্তির সুযোগ পাবেন শিক্ষার্থীরা।

সূত্র জানিয়েছে, শুধুমাত্র এক আবেদনেই ২২ বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবেন ভর্তিচ্ছুরা। এজন্য প্রতি ইউনিট বাবদ ৫০০ টাকা লাগবে। ভর্তির আবেদনে ভর্তির সুযোগ পেলে পাঁচ হাজার টাকা দিয়ে ভর্তি নিশ্চয়ন করতে হবে। ভর্তি নিশ্চয়ন ছাড়া কেউ ভর্তির সুযোগ পাবেন না। এর সঙ্গে ভর্তিতে প্রয়োজনীয় যাবতীয় কাগজপত্রও জমা দিতে হবে।

তবে অনলাইন নাকি অফলাইনে এ প্রক্রিয়া হবে, সেই বিষয়ে গুচ্ছ কমিটি এখনো সিদ্ধান্ত নেননি। এছাড়া কোনো ভর্তিচ্ছু যে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হবেন, পরে সেই বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ভর্তি নিশ্চয়নের জন্য দেওয়া পাঁচ হাজার টাকা সমন্বয় করা হবে।

এ ব্যাপারে গুচ্ছ কমিটির সদস্য ও একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, ‘ইউনিট প্রতি পাঁচশ টাকা দিয়ে আবেদন করতে হবে। এরপর ভর্তির সুযোগ পেলে পাঁচ হাজার টাকা দিয়ে তা নিশ্চয়ন করতে হবে। নিশ্চয়ন ছাড়া ভর্তির সুযোগ থাকছে না।

তিনি আরও জানান, ফল প্রকাশের সময় নম্বরের একটি রেঞ্জ প্রকাশ করা হয়েছিল। সেই রেঞ্জ অনুযায়ী ভর্তির সুযোগ মিলবে। তবে অবশ্যই ভর্তিচ্ছুকে আবেদন করতে হবে। এরপর তিনি রেঞ্জ অনুযায়ী মেধাতালিকায় আসার যোগ্যতা অর্জন করবেন।

আরও পড়ুন : এক আবেদনেই ভর্তি গুচ্ছের ২২ বিশ্ববিদ্যালয়ে

এদিকে ভর্তি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষার জন্য মোট এক হাজার চারজন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছেন। এর আগে, ৩০ আগস্ট দুপুর ১২টা থেকে এ আবেদন শুরু হয়ে ৪ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলে এ প্রক্রিয়া। এর মধ্যে ‘এ’ ইউনিটে ৬২৬ জন, ‘বি’ ইউনিটে ২১৮ জন এবং ‘সি’ ইউনিটে ২০৮ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

এর আগে, ৩০ জুলাই দেশের ১৯ কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে একযোগে গুচ্ছের ‘ক’ ইউনিটের, ১৩ আগস্ট মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের এবং ২০ আগস্ট বাণিজ্য অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

গুচ্ছের এবারের ভর্তি পরীক্ষায় ‘ক’ ইউনিটে ৮৫ হাজার ৫৮২ জন, ‘বি’ ইউনিটে ৪৮ হাজার ১০৬ জন এবং ‘সি’ ইউনিটে ২৩ হাজার ২২৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী পাস করেছেন।

সেশনজটের বলির পাঠা ইবি শিক্ষার্থী মামুন, আটকে গেল প্রধানমন্…
  • ০২ অক্টোবর ২০২৬
সরকারি কোয়ার্টারের লিফট ছিঁড়ে গুরুতর আহত ৩
  • ০২ অক্টোবর ২০২৬
দুর্যোগ ব্যবস্থাপনায় জনসংযোগ: একটি রূপরেখা
  • ০২ অক্টোবর ২০২৬
গুগল ফরমে স্বামী খুঁজলেন নারী, ২৪০ পুরুষের আবেদন
  • ০২ অক্টোবর ২০২৬
ফেসবুক পোস্টে লাইক দেওয়ায় শিক্ষক বরখাস্ত
  • ০২ অক্টোবর ২০২৬
হাইকোর্টের আদেশে দায়িত্বে ফিরেও নিজের কক্ষে ঢুকতে পারছেন না…
  • ০২ অক্টোবর ২০২৬