বৃষ্টির দিনে সুস্থ থাকার উপায়

৩১ মে ২০২২, ০১:২৭ PM
বৃষ্টির দিনেও সুস্থ থাকা যায়

বৃষ্টির দিনেও সুস্থ থাকা যায় © প্রতীকী ছবি

বৃষ্টির দিনে বৃষ্টিতে ভিজে অনেকেরই ঠাণ্ডা লেগে যায়। এসময় স্বর্দি, কাশি ও জ্বরে লোকজন বেশি আক্রান্ত হয়। ঠাণ্ডা লাগলে অনেকের আবার গলাব্যথা, মাথা ব্যাথা ও শরীরে অস্থিরতা শুরু হয়ে যায়। তাই গলাব্যথা, মাথা ব্যাথা ও শরীরে জ্বর জ্বর অনুভব হলে দ্রুত ঠাণ্ডা থেকে মুক্তি পাওয়ার জন্য রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নেবেন। সেই সঙ্গে কিছু বিষয়ে সতর্কতা অবলম্বন করলে বৃষ্টির দিনেও সুস্থ থাকা সম্ভব। তাহলে চলুন বৃষ্টির দিনে সুস্থ থাকার কিছু ঘরোয়া উপায় জেনে নেই।

আরও পড়ুন: হঠাৎ বৃষ্টির ঝাপটা থেকে বাঁচার উপায়

বৃষ্টির দিনে সুস্থ থাকার উপায়:

বাইরে বের হলে স্মরণ করে সঙ্গে ছাতা বা রেইনকোট নিয়ে বের হবেন। কেননা এখন বৃষ্টিতে ভিজার কারণে ঠাণ্ডা লেগে শরীর অসুস্থ হতে পারে।
শহরের রাস্তায় প্রায়ই বৃষ্টির পানি জমে যায়, তখন নর্দমার ময়লা পানি বের হয়ে আসে আর সেই নোংরা পানি গায়ে লাগলে তা থেকে বিভিন্ন চর্মরোগ হতে পারে।
তাই বাড়ি ফিরেই গরম পানি আর সাবান দিয়ে শরীর ধুয়ে নেবেন বিশেষ করে পা ভালো করে ধুয়ে নেবেন।
সবসময় ফোটানো ও বিশুদ্ধ পানি পান করবেন। কারণ এই সময়ে বিভিন্ন পানিবাহিত রোগের প্রকোপ বেড়ে যায়।

আরও পড়ুন: যে কারণে আপনি লিচু খাবেন
বৃষ্টির দিনে অনেকের বাড়ির আশপাশে পানি জমে থাকে। যা থেকে এডিস মশা জন্মাতে পারে। তাই বাড়ির আশপাশে কোথাও উন্মুক্ত অবস্থায় যেন বৃষ্টির পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে।
বৃষ্টির দিনে মশার উপদ্রব বেড়ে যায় তাই বিছানায় মশারি টানিয়ে ঘুমাবেন।
কোন কারণে শরীর ভিজে গেলে গোসল করে ফেলবেন। অবশ্যই ভিজে যাওয়া জামা কাপড় দ্রুত পাল্টে ফেলবেন। তারপর যত দ্রুত সম্ভব শুকনো কাপড় ‍দিয়ে শরীরের পানি মুছে নেবেন।
সবসময় অ্যান্টিসেপটিক সাবান ব্যবহার করবেন। জীবানুর বিরুদ্ধে এটি বেশ কার্যকর ভূমিকা রাখে।
এ সময় শরীর হালকা তাতানোর জন্য গরম স্যুপ খেতে পারেন। স্যুপ পছন্দ না হলে চা বা কফি পান করুন। তবে সম্ভব হলে লেবু চা খেতে পারেন। কারণ লেবুতে প্রচুর ভিটামিন সি থাকে যা আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে। মনে রাখবেন লেবু বা টক জাতীয় খাবারে ভিটামিন সি থাকে বেশি।
এ ছাড়া গরম দুধও খেতে পারেন। তাহলে দেখবেন শরীরে একটা উষ্ণতা ভাব চলে আসবে।
শরীরের স্বাস্থ্য ঠিক না থাকলে আপনি সহজেই যে কোন সাধারণ স্বর্দি-কাশিতে কাবু হয়ে যাবেন। তাই শারীরিক সুস্থ্যতার জন্য নিয়মিত ব্যায়াম করুন।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence