১৩ জুন খুলছে স্কুল-কলেজ: শিক্ষামন্ত্রী

২৬ মে ২০২১, ০২:০৪ PM

© প্রতীকী ছবি

করোনা সংক্রমণের কারণে দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের চলমান ছুটিও ১২ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। এরপর পরিস্থিতি অনুকূলে থাকলে ১৩ জুন থেকে এসব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষার দায়িত্বে থাকা দুই মন্ত্রণালয়।

আজ বুধবার দুপুরে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি ও শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে ভার্চ্যুয়ালি এক সংবাদ সম্মেলন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এ তথ্য জানান। 

এসময় শিক্ষামন্ত্রী বলেন, ১৩ জুন থেকে দেশের সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্তটি নির্ভর করছে সেখানকার আবাসিক শিক্ষার্থীদের টিকা দেওয়ার ওপর।

বিশ্ববিদ্যালয়সমূহ খুলে দেয়ার বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে বলে এসময় তিনি জানান।

এসময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেন, মাধ্যমিক ও  উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে মিল রেখে আমরাও ছুটি ১২ জুন পর্যন্ত করা হবে। এরপর ১৩ জুন থেকে আমরাও খুলে দিতে চাই।

তারেক রহমানকে ‌অভিনন্দন জানিয়ে অস্ট্রেলিয়ান পার্লামেন্টে প…
  • ২৩ মার্চ ২০২৬
ঈশা খাঁ বিশ্ববিদ্যালয় থেকে আইনজীবী হলেন ৪০ শিক্ষার্থী—প্রথম…
  • ২৩ মার্চ ২০২৬
স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের ২ দিনের কর্মসূচি ঘোষণা
  • ২৩ মার্চ ২০২৬
আগুনের লেলিহান শিখা কেড়ে নিলো জীবিকা, চরফ্যাশনে ৫ দোকান ভস্…
  • ২৩ মার্চ ২০২৬
নগদ টাকা থেকে সোনা—যুদ্ধবিধ্বস্ত ইরানে অনুদান পাঠাচ্ছেন কাশ…
  • ২৩ মার্চ ২০২৬
জনবল নিয়োগ দেবে বিকাশ, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ৫ এপ্রিল
  • ২৩ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence