দেশে প্রথমবারের মতো দুইজনের শরীরে ‘ব্ল্যাক ফাঙ্গাস’ শনাক্ত

২৫ মে ২০২১, ০৮:৪৪ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহিত

দেশে প্রথমবারের মতো দুইজনের শরীরে ভারতের বিরল ছত্রাকজনিত ‘ব্ল্যাক ফাঙ্গাস’ শনাক্ত হয়েছে। তারা দুইজনই করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়েছিলেন। চলতি মাসে রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালে তাদের শরীরে ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত করা হয়।

জানা গেছে, সম্প্রতি ভারতে এই রোগটি ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে সর্তক বার্তা জারি করে স্বাস্থ্য অধিদফতর। এমন পরিস্থিতিতে গত ৮ মে ৪৫ বছর বয়সী এক রোগীর শরীরে এবং পরে গত ২৩ মে ৬০ বছর বয়সী আরেক জনের দেহে রোগটি শনাক্ত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বারডেম হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. লাভলি বাড়ৈ। তিনি বলেন, আমাদের ল্যাবে দুইজনের শরীরে মিউকরমাইকোসিস শনাক্ত হয়েছে। আমরা তাদের চিকিৎসা দিচ্ছি এবং ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছি। বারডেমের ল্যাবরেটরিতে করোনা রোগীর শরীরের এবারই প্রথম রোগটি শনাক্ত হয়।

ব্ল্যাক ফাঙ্গাস ছত্রাক জাতীয় একটি রোগ, যা প্রধানত কোভিড রোগীদের মধ্যে ছড়াচ্ছে। এই রোগের উপসর্গ হলো- জ্বর, মাথাব্যথা, নাক ও চোখ লাল হয়ে যাওয়া, দৃষ্টি কমে যাওয়া, শ্বাসকষ্ট, বুকে ব্যথা, রক্তবমি ইত্যাদি।

আরো পড়ুন ভারতে মড়ার উপর খাঁড়ার ঘা ‘ব্ল্যাক ফাঙ্গাস ইনফেকশন’

রেকর্ড গড়ে এগিয়ে থেকে বিরতিতে মিশর
  • ১৬ জুন ২০২৬
২৫ বছর পর্যন্ত ফুটবলই খেলেননি, স্পেনকে রুখে দেওয়া কে এই গোল…
  • ১৬ জুন ২০২৬
লজ্জাজনক রেকর্ডে ভাগ বসালেন স্প্যানিশ ফরোয়ার্ড
  • ১৬ জুন ২০২৬
আলজেরিয়ার বিপক্ষে দুই ফরমেশন নিয়ে ভাবছেন স্কালোনি
  • ১৬ জুন ২০২৬
ডি ব্রুইনার বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামছে সালাহর মিশর, দেখু…
  • ১৬ জুন ২০২৬
ডেভিড বনাম গোলিয়াথ: কেপ ভার্দের অতিমানবীয় প্রাচীরে থমকে গেল…
  • ১৬ জুন ২০২৬
×