গরমে নাভিশ্বাস, বিকালের মধ্যে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

২৪ মে ২০২১, ১০:২৫ AM
ঝড়-বৃষ্টির পূর্বাভাস

ঝড়-বৃষ্টির পূর্বাভাস © সংগৃহীত

গত কয়েকদিন ধরেই তীব্র তাপদাহে গরমে নাভিশ্বাস জনজীবন। তবে আজ সোমবার বিকালের মধ্যেই দেশের বেশিরভাগ এলাকায় ঝড়-বৃষ্টি হতে পারে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও শক্তিশালী হয়ে আজ সোমবার ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এরই মধ্যে এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে ‘ইয়াস’।

আবহাওয়াবিদ বজলুর রশীদ গণমাধ্যমকে বলেন, ‘আগামী বুধবার বিকাল নাগাদ এটি বাংলাদেশের উপকূলে আসতে পারে। তবে এটি সুপার সাইক্লোনে রূপ নেওয়ার আশঙ্কা কম। এর সর্বোচ্চ গতিবেগ ১০০ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে আমরা ধারণা করছি।’

তিনি বলেন, রবিবার বিকালে নাগাদ নিম্নচাপটির গতিপথ কিছুটা পরিবর্তিত হয়ে ওড়িশার দিকে রয়েছে। এভাবে যেতে থাকলে বাংলাদেশে এর কম প্রভাব থাকবে।

আবহাওয়াবিদরা বলছেন, বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপটির কারণে বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার বাতাস গিয়ে ঘূর্ণিতে জড়ো হচ্ছে। এতে আকাশে হালকা মেঘের আস্তরণ তৈরি হয়েছে। আটকে থাকছে সূর্যের তাপ। সঙ্গে জলীয় বাষ্প গরমের অনুভূতি বাড়িয়ে দিয়েছে।

আজকের মধ্যে ঘূর্ণিঝড়ের কারণে বাতাস ও বৃষ্টি বেড়ে গরম কমে আসতে পারে বলে জানিয়েছেন বজলুর রশীদ।

তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
close