২৪ মে খুলছে না বিশ্ববিদ্যালয়

১৫ মে ২০২১, ০৪:২৫ PM
করোনার কারণে ২৪ মে থেকে বিশ্ববিদ্যালয় খুলছে না

করোনার কারণে ২৪ মে থেকে বিশ্ববিদ্যালয় খুলছে না © ফাইল ফটো

করোনার কারণে গত বছরের ১৭ মার্চ থেকে বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। করোনাভাইরাসের কারণে চলমান লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানোর চিন্তাভাবনা করছে সরকার। এ অবস্থায় চলতি মাসে বিশ্ববিদ্যালয়সহ শিক্ষাপ্রতিষ্ঠান আর খুলছে না বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এর আগে সরকারের সর্বশেষ ঘোষণা অনুযায়ী বিশ্ববিদ্যালয় ছাড়া সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা ছিল আগামী ২৩ মে। আর বিশ্ববিদ্যালয় খোলার কথা ২৪ মে। এখন লকডাউন আরও এক সপ্তাহ বৃদ্ধি করার উদ্যোগ নেওয়ায় বিশ্ববিদ্যালয়সহ শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সম্ভব হবে না বলে জানা গেছে।

এছাড়া কিছুদিন পর শিক্ষাপ্রতিষ্ঠান খুললেও তা সবার জন্য খুলবে না বলে জানা গেছে। শুধু এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ক্লাস শুরু হবে। সংক্ষিপ্ত পাঠ্যসূচিতে তাদের ক্লাস করানো হবে। এরপর পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

এ প্রসঙ্গে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল আজ শনিবার (১৫ মে) গণমাধ্যমকে বলেন, ‘চলমান বিধিনিষেধ এক সপ্তাহ বাড়ানোর চিন্তাভাবনা চলছে। সেজন্য ২৩ মে স্কুল–কলেজ ও ২৪ মে বিশ্ববিদ্যালয় আর খোলা সম্ভব হবে না।

জানা গেছে, সরকার করোনাবিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির পরামর্শ মোতাবেক ২৩ মে স্কুল–কলেজ খোলার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ার পাশাপাশি ভারতীয় ধরন নিয়ে উদ্বেগ তৈরি হওয়ায় লকডাউন বৃদ্ধির চিন্তাভাবনা করা হচ্ছে।

এর পাশাপাশি স্কুল–কলেজ খোলার সময়ও পিছিয়ে যাচ্ছে। ২৩ ও ২৪ মে শিক্ষাপ্রতিষ্ঠান না খুললে চলতি মাসে আর তা সম্ভব হবে না বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ডেপুটি স্পিকারের নামে জাল ডিও লেটার তৈরি, এসি ল্যান্ডের বির…
  • ০৮ আগস্ট ২০২৬
১৮ লাখ শিক্ষার্থীর আড়াই মাসের অপেক্ষা শেষ হচ্ছে সোমবার
  • ০৮ আগস্ট ২০২৬
ছাত্রীকে লাথি দিয়ে ভিডিও ফেসবুকে, অভিযুক্তকে শাস্তি না দিয়ে…
  • ০৮ আগস্ট ২০২৬
আত্মঘাতী বোমা হামলায় মেসিকে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা, পুল…
  • ০৮ আগস্ট ২০২৬
পুলিশের অভিযানের সময় ছাদ থেকে পড়ে ছাত্রদল নেতার মৃত্যু, কী …
  • ০৮ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্রে আর্জেন্টাইন ফুটবলার আটক
  • ০৮ আগস্ট ২০২৬