ইউসিএসআই ইউনিভার্সিটির নতুন সহ-উপাচার্য ড. এনামুল হক

২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১৪ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:১১ PM
অধ্যাপক ড. এ কে এনামুল হক

অধ্যাপক ড. এ কে এনামুল হক © টিডিসি ফটো

ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাসের নতুন সহ-উপাচার্যের দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. এ কে এনামুল হক। গত পহেলা সেপ্টেম্বর বরেণ্য এই অর্থনীতিবিদকে দায়িত্ব প্রদান করা হয়।

ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাসে যোগদানের পূর্বে তিনি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বিভাগীয় প্রধান ও অধ্যাপকের ভূমিকা পালন করেছেন। ৩০ বছরের অ্যাকাডেমিক ক্যারিয়ারে শিক্ষা ও গবেষণা কার্যক্রমের মাধ্যমে বিশ্ব জলবায়ু পরিবর্তন, কৃষি ও নগরায়ন বিষয়ে বিশেষ অবদান রেখেছেন।

অধ্যাপক ড. এ কে এনামুল হক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার অনুমোদনপ্রাপ্ত ১২ সদস্যের শ্বেতপত্র প্রণয়ন কমিটির অন্যতম প্রধান সদস্য। এছাড়াও তিনি এশিয়ান সেন্টার ফর ডেভেলপমেন্ট – এর সম্মানিত কার্যনির্বাহী পরিচালক এবং ইকোনমিক রিসার্চ গ্রুপের পরিচালক। 

আরও পড়ুন: বন্যার্তদের পাশে ইউসিএসআই ইউনিভার্সিটি

শিক্ষাজীবনে অধ্যাপক ড. এ কে এনামুল হক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে তিনি কানাডার ইউনিভার্সিটি অফ গুয়েলফ থেকে এগ্রিকালচারাল ইকোনোমিক্স ও ন্যাচারাল রিসোর্স ইকোনোমিক্স বিষয়ে যথাক্রমে স্নাতকোত্তর ও ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।

হাসপাতালে চিকিৎসকদের ওপর ছাত্রদলের ‘হামলার’ প্রতিবাদ শিবিরের
  • ২৪ জুন ২০২৬
সাংবাদিকের ওপর হামলার ঘটনায় জামায়াতের ৪ সদস্য বহিষ্কার
  • ২৪ জুন ২০২৬
স্কলারশিপে স্নাতকের সুযোগ কানাডায়, করুন আবেদন
  • ২৪ জুন ২০২৬
সরকারিকরণ হচ্ছে বরিশালের শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ
  • ২৪ জুন ২০২৬
কাল ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ২৪ জুন ২০২৬
অর্থ মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন পদে চাকরি, আবেদন ১৫ জুলাই পর…
  • ২৪ জুন ২০২৬