কারিগরির এসএসসি ও দাখিলের রেজিস্ট্রেশনের সময় ফের বাড়ল

৩১ আগস্ট ২০২৪, ০৫:২৬ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৫:৫৬ PM
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড © ফাইল ছবি

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) শিক্ষাক্রমে ২০২৪ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় বাড়ানো হয়েছে। রেজিস্ট্রেশন করা যাবে আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত। কারিগরি শিক্ষা বোর্ড এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) শিক্ষাক্রমে ২০২৪ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের উল্লিখিত সময়সূচি অনুযায়ী পুনরায় সময়সীমা বৃদ্ধি করে রেজিস্ট্রেশন কার্যক্রম শেষ করার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের অনুরোধ করা হলো। উল্লেখ্য, এ সময়সূচি পরবর্তীতে বাড়ানো হবে না।

এক্ষেত্রে শিক্ষার্থীপ্রতি রেজিস্ট্রেশন ফি ১৩০ টাকা, ক্রীড়া ফি ৫০ টাকা, স্কাউট/গার্লস গাইড ফি ১৫ টাকা, রেড ক্রিসেন্ট ফি ৮ টাকা, বিজ্ঞান ও প্রযুক্তি ফি ৭ টাকা ও আবেদনপত্র বিক্রির (ভর্তিকৃত শিক্ষার্থী) ফি ৩০ টাকাসহ সর্বমোট ২৪০ করে একসঙ্গে প্রতিষ্ঠানের মাধ্যমে দিতে হবে।

এর আগে, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) শিক্ষাক্রমে ২০২৪ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় ২২ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছিল।

আগের বছরের তুলনায় আয় কমল জামায়াতের
  • ৩০ জুলাই ২০২৬
গোল্ডকাপ ফুটবলে মাদ্রাসা-স্কুল-কলেজের বালিকাদের অংশগ্রহণ ঐচ…
  • ৩০ জুলাই ২০২৬
হজ টিকিটের মূল্য আরও কমল
  • ৩০ জুলাই ২০২৬
কর বাড়লেও বাড়েনি নাগরিক সেবা, দুর্ভোগে গলাচিপা পৌরবাসী
  • ৩০ জুলাই ২০২৬
২ বছরের কম বয়সী শিশুদের চিনি কম খাওয়ালে ব্রেইন ভালো হয়, বলছ…
  • ৩০ জুলাই ২০২৬
শব্দদূষণ রোধে গাজীপুরে ১২ সপ্তাহের ‘নো হর্ন’ কর্মসূচি
  • ৩০ জুলাই ২০২৬