দুধে অতিরিক্ত পানি, বিক্রেতার মাথায় ঢেলে দেওয়া হলো সেই দুধ

২৭ আগস্ট ২০২৬, ১১:৩০ AM
বিক্রেতা মনজু ও পৌরসভার কসাইখানা পরিদর্শক জামাল পাটোয়ারী

বিক্রেতা মনজু ও পৌরসভার কসাইখানা পরিদর্শক জামাল পাটোয়ারী © টিডিসি ফটো

ভোলার লালমোহন বাজারে দুধে অতিরিক্ত পানি মেশানোর অভিযোগে এক বিক্রেতার মাথায় তার বিক্রি করা দুধ ঢেলে দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাজারে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার (২৬ আগস্ট) দুপুরে লালমোহন বাজারে দুধে ভেজাল ও অতিরিক্ত পানি মেশানো হচ্ছে কি না, তা পরীক্ষা করতে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন পৌরসভা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিফাত বিন সাদেক। এ সময় তার সঙ্গে ছিলেন স্যানিটারি ইন্সপেক্টর নজরুল ইসলাম এবং পৌরসভার কসাইখানা পরিদর্শক জামাল পাটোয়ারী।

কসাইখানা পরিদর্শক জামাল পাটোয়ারী বলেন, ‘অভিযানের সময় কয়েকজন দুধ বিক্রেতার দুধ ল্যাকটোমিটার দিয়ে পরীক্ষা করা হয়। এতে ফুলবাগিচা এলাকার মনজু নামের এক বিক্রেতার প্রায় ২০ কেজি দুধে অতিরিক্ত পানি মেশানোর বিষয়টি ধরা পড়ে। ল্যাকটোমিটারে দুধের মাত্রা ২০ থাকার কথা থাকলেও ওই দুধে মাত্রা পাওয়া যায় ৩০।’

তিনি জানান, বিষয়টি ধরা পড়ার পর পৌরসভা প্রশাসক মনজুকে দুধসহ আটকে রাখার নির্দেশ দেন। তবে পৌর প্রশাসক ঘটনাস্থল থেকে চলে যাওয়ার পর মনজু আবারও ওই দুধ বিক্রির জন্য বসেন বলে অভিযোগ ওঠে।

আরও দেখুন: স্ত্রীকে ভিডিও কলে রেখে এসপির বাংলোয় পুলিশ সদস্যের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

এ সময় স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে দুধ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। পরে তাদের অনুরোধে কসাইখানা পরিদর্শক জামাল পাটোয়ারী ওই দুধের কিছু অংশ মনজুর মাথায় ঢেলে দেন।

স্থানীয়রা বলছেন, বাজারে ভেজাল ও নিম্নমানের দুধ বিক্রি বন্ধে নিয়মিত তদারকি এবং আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

সিদ্ধেশরী কলেজে ২১ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ অক্টোব…
  • ০৭ অক্টোবর ২০২৬
২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিইউএফটিতে জাতীয় উদ্যোক্তা মেলা ২০২৬
  • ০৭ অক্টোবর ২০২৬
সকালে ছিল ৩১৫০, বিকেলে হলো ৪৫৭০ টাকা: ফরম পূরণের ফি নিয়ে কা…
  • ০৭ অক্টোবর ২০২৬
১২ দিনের ব্যবধানে ৪ পুলিশ সদস্য প্রত্যাহার থানাটিতে
  • ০৭ অক্টোবর ২০২৬