বাঁচানো গেল না বাকৃবি ছাত্র জুবায়েরকে, রেখে গেলেন ৩ মাসের সন্তান

০১ জুলাই ২০২২, ০২:১৬ PM
মোহাম্মদ জুবায়ের

মোহাম্মদ জুবায়ের © টিডিসি ফটো

দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী মোহাম্মদ জুবায়ের মারা গেছেন। শুক্রবার (০১ জুলাই) ভোর ৫টা ৪০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার পরিবার সূত্র দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি তার জীবদ্দশায় বাবা-মা, স্ত্রী ও ৩ মাসের একটি শিশু সন্তান রেখে গেছেন।

বাকৃবির সাবেক শিক্ষার্থী ও কৃষিবিদ ডা. মোহাম্মদ জুবায়ের বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদ হতে স্নাতক সম্পন্ন করেন। এছাড়া তিনি বর্তমানে বাকৃবির প্যারাসাইটোলজি বিভাগে স্নাতকোত্তরে অধ্যয়নরত শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের শহীদ নাজমুল আহসান হলের আবাসিক ছাত্র।

জুবায়ের ঢাকার খিলক্ষেতের বাসিন্দা। তিনি কুর্মিটোলা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, রাজউক উত্তরা মডেল স্কুল ও কলেজ থেকে এইচএসসি পাস করেন। বর্তমানে তার রেখে যাওয়া মাত্র ৩ মাসের সন্তান এবং স্ত্রী রয়েছে।

আরও পড়ুন: ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেলেন বাকৃবি অধ্যাপক গিয়াস উদ্দিন

এর আগে ২০২১ সালের ১০ জুলাই তার শরীরে দূরারোগ্য ব্লাড ক্যান্সার শনাক্ত হয়। শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তার চিকিৎসা করা হয়। পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ভারতের তামিলনাডু অঙ্গরাজ্যের ভেলোরে দ্যা ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালে ভর্তি করা হয়। ১২ আগস্ট ২০২১ এ তাকে ভারতে নেয়া হয়। সেখানে কয়েক মাস কেমোথেরাপি দেওয়ার পর জানুয়ারি মাসে দেশে চলে আসেন।

এরপর গত রমজানে ঢাকা এভারকেয়ার হাসপাতালে তার অস্থিমজ্জা প্রতিস্থাপন করা হয়। এরপর কিছুটা সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপন শুরু করেছিলেন তিনি। কিন্তু গত ১৪ জুন থেকে আবারও অসুস্থ বোধ করায় তার সার্জনের তত্ত্বাবধানে তিনি ঢাকার এভারকেয়ার হাসপাতালে এ ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর ৫টা ৪০ মিনিটে তার মৃত্যু হয়।

অবসরের ঘোষণা দিলেন আর্জেন্টিনার গোলরক্ষক সের্হিও রোমেরো
  • ১৮ মার্চ ২০২৬
নাটকীয়ভাবে ফাইনালের দুই মাস পর মরক্কোকে চ্যাম্পিয়ন ঘোষণা
  • ১৮ মার্চ ২০২৬
জানা গেল মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ, বাংলাদেশে…
  • ১৮ মার্চ ২০২৬
বাসিজ কমান্ডার সোলাইমানিকে হত্যার খবর নিশ্চিত করল ইরান
  • ১৮ মার্চ ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ‘মানহানিকর’ পোস্ট শেয়ার, বিশ্ববিদ্…
  • ১৮ মার্চ ২০২৬
‎বাহুবলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence